South 24 Parganas News: জি-প্লট সহ গোবর্ধনপুর যাতায়াত এবার আরও সহজ! তৈরি হতে চলেছে নতুন জেটিঘাট সহ নদীবাঁধ, খরচ প্রায় ১৬ কোটি
- Reported by:Nawab Ayatulla Mallick
- Published by:Sneha Paul
Last Updated:
South 24 Parganas News: একাধিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছে এই অঞ্চল। অবশেষে দক্ষিণ ২৪ পরগনার সীতারামপুরে তৈরি হতে চলেছে নতুন জেটিঘাট সহ নদীবাঁধ। এতে পর্যটকদের পাশাপাশি উপকৃত হবেন স্থানীয়রাও।
পাথরপ্রতিমা, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিকঃ সীতারামপুরে তৈরি হবে নতুন জেটিঘাট সহ নদীবাঁধ। এতে পর্যটকদের জি-প্লট সহ গোবর্ধনপুর যাতায়াত সহজ হবে। প্রায় ১৬ কোটি টাকা ব্যয়ে এই কাজ করা হবে। ফলে এই এলাকায় পর্যটনের জোয়ার আসতে পারে।
দক্ষিণ ২৪ পরগনা জেলার এই এলাকা ভাঙন, ঘূর্ণিঝড় সহ একাধিক প্রাকৃতিক বিপর্যয়ে জর্জরিত। নতুন এই পরিকল্পনায় সেই সমস্যার স্থায়ী সমাধান হবে। এই এলাকায় ১৭২ মিটার দীর্ঘ মাটির নদীবাঁধের বদলে তৈরি হচ্ছে স্থায়ী কংক্রিটের বাঁধ। স্থানীয় মৎস্যজীবী সম্প্রদায় এর ফলে উপকৃত হবেন।
আরও পড়ুনঃ শিলিগুড়িতে দেড় কোটির মেগা প্রকল্প! ফেলে দেওয়া থার্মোকল থেকেই হাতে আসবে টাকা, বিরাট পরিকল্পনা পুরনিগমের
২০০৯ সালে আয়লা, এরপর বুলবুল, আমফান এবং ইয়াসের মতো প্রতিটি প্রাকৃতিক দুর্যোগেই ভয়াবহ ক্ষতিগ্রস্ত হয়েছে এই অঞ্চল। এখনও জলোচ্ছ্বাস, পূর্ণিমা ও অমাবস্যার কোটালে নদীর জলস্তর বিপজ্জনকভাবে বেড়ে গিয়ে একাধিকবার বাঁধ উপচে বা ভেঙে পড়েছে। নোনা জলে চাষের জমি ও বসতবাড়ির বরাবর ক্ষতিসাধন হয়েছে।
advertisement
advertisement
স্থানীয়রা বারবার এই এলাকায় স্থায়ী নদীবাঁধ তৈরির দাবি করতেন। স্থায়ী কংক্রিটের বাঁধ না থাকায় প্রতি বছরই ভাঙনের আশঙ্কা থাকত। এই নিয়ে বহুবার দাবি উঠলেও সমস্যার সমাধান হচ্ছিল না। তবে অবশেষে এলাকাবাসীদের সেই দাবি পূরণ হতে চলেছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এখানে নতুন প্রযুক্তিতে শক্তিশালী ফাউন্ডেশন ও সুরক্ষিত কাঠামো নির্মিত হবে, যাতে উচ্চ জোয়ার ও জলোচ্ছ্বাসের চাপ সামলানো যায়। পাশাপাশি একটি জেটিঘাটও তৈরি হচ্ছে, যাতে যাতায়াতের সুবিধা বাড়ে। নতুন জেটিঘাট নির্মাণ হলে সরাসরি সীতারামপুরে নামা যাবে। ফলে পর্যটকদের গোবর্ধনপুর সমুদ্র সৈকতে যেতে কম সময় লাগবে। এখন চাঁদমারি ঘাটে নামতে হয়। জানা যাচ্ছে, নতুন জেটিঘাট সম্পূর্ণ হতে আরও মাস ছয়েক লাগবে।
Location :
South Twenty Four Parganas,West Bengal
First Published :
Feb 24, 2026 6:54 AM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
South 24 Parganas News: জি-প্লট সহ গোবর্ধনপুর যাতায়াত এবার আরও সহজ! তৈরি হতে চলেছে নতুন জেটিঘাট সহ নদীবাঁধ, খরচ প্রায় ১৬ কোটি









