advertisement

Kanchenjunga View Point: দার্জিলিং থেকে কাঞ্চনজঙ্ঘা দেখার সেরা চার ভিউ পয়েন্ট, শেষেরটা বয়স থাকতে অবশ্যই একবার ঘুরে আসুন

Last Updated:
Kanchenjunga View Point: দার্জিলিং গিয়ে সবার মনটা আনচান করে কাঞ্চনজঙ্ঘাকে দেখার জন্য। কিন্তু ভাগ্য সঙ্গ না দিলে তার দর্শন পাওয়া যায় না। আবার ঠিকমতো জায়গা না পেলে মনের শান্তি হয় না। তাই আপনার জন্য রইল সেরা চার ঠিকানা।
1/5
দার্জিলিংয়ের প্রাকৃতিক শোভা যে কারোর মন ভুলিয়ে দিতে পারে। তবে দার্জিলিং গিয়ে সবার মনটা আনচান করে কাঞ্চনজঙ্ঘাকে দেখার জন্য। কিন্তু সব জায়গা থেকে কাঞ্চনজঙ্ঘার সমান ভিউ পাওয়া যায় না। তাই আপনার জন্য রইল দার্জিলিং থেকে কাঞ্চনজঙ্ঘা দেখার সেরা চারটি ভিউ পয়েন্ট। (প্রতিকী ছবি)

2/5
দার্জিলিং থেকে কাঞ্চনজঙ্ঘা দেখার এখনও পর্যন্ত সবথেকে জনপ্রিয় ভিউ পয়েন্ট অবশ্যই টাইগার হিল। টাইগার হিল থেকে সূর্যোদয়ের মুহূর্ত উপভোগ করতে ভোররাত থেকে ভিড় করেন পর্যটকরা। ফলে এই জায়গাটি পর্যটকদের অন্যতম পছন্দের। (প্রতিকী ছবি)

3/5
কাঞ্চনজঙ্ঘার বিশাল রূপ প্রত্যক্ষ করার আরও একটি জনপ্রিয় ভিউ পয়েন্ট বাতাসিয়া লুপ। এখান থেকে আকাশ পরিষ্কার থাকলে ঝকঝকে সুবিশাল কাঞ্চনজঙ্ঘার দেখা পান পর্যটকরা। যে ছবি এক মুহূর্তে পর্যটকদের সব কিছু ভুলিয়ে দিতে পারে। (প্রতিকী ছবি)

4/5
শুধুমাত্র কাঞ্চনজঙ্ঘা নয়, পাখির চোখে দার্জিলিং শহরটা দেখতেও খুব একটা মন্দ লাগে না। আর সেই ছবি উপভোগ করতে হলে অন্যতম ভরসার নাম দার্জিলিং রোপওয়ে। আকাশ পরিষ্কার থাকলে কাঞ্চনজঙ্ঘার পাশাপাশি গোটা শহরের দারুন একটা ছবি আপনার চোখের সামনে ভেসে উঠবে। (প্রতিকী ছবি)

5/5
তবে সমস্ত ভিউ পয়েন্টগুলির মধ্যে কাঞ্চনজঙ্ঘাকে দেখার সব থেকে সেরা জায়গা সান্দাকফু। যা রাজ্যের সর্বোচ্চ শৃঙ্গ। যদিও শীতকালে এখানে পর্যটকদের যাতায়াতের ক্ষেত্রে বেশ কিছু বাধা রয়েছে। তবে সান্দাকফু থেকে আকাশ পরিষ্কার থাকলে কাঞ্চনজঙ্ঘার যে রূপ দেখতে পাবেন, তা সারা জীবন মনের মনিকোঠায় থেকে যাবে। (প্রতিকী ছবি)