advertisement

Durgapur To Digha One-day Trip: দুর্গাপুর থেকে দিঘা ঘুরে আসুন মাত্র একদিনে, হাজার টাকা বাজেট যথেষ্ট! এই প্ল্যান জানলে কালই বেরিয়ে পড়বেন

Last Updated:
Durgapur To Digha One-day Trip: দুর্গাপুর থেকে দীঘা ঘুরে আসতে পারবেন একদিনে। বাজেট টাইট থাকলেও অসুবিধা হবে না। সমুদ্রস্নান, জগন্নাথ দর্শন সবই হবে। যেতে পারবেন আরামে, শুধু জানতে হবে বাম্পার এই প্ল্যান।
1/5
অফিস থেকে বাড়তি ছুটির প্রয়োজন হবে না। হাতে মাত্র দুদিন ছুটি থাকলেই আপনি দুর্গাপুর থেকে দীঘা ঘুরে আসতে পারবেন। তাও আবার আরামে। প্রয়োজন হবে না হোটেলের। ফলে পকেটের চাপও কমবে। আপনার জন্য রইল তার মাস্টারপ্ল্যান। (প্রতিকী ছবি)

2/5
শুক্রবার অফিস থেকে বেরিয়ে আপনাকে পৌঁছে যেতে হবে দুর্গাপুরের সিটি সেন্টার বাসস্ট্যান্ড অথবা স্টেশন বাসস্ট্যান্ডে। এখান থেকেই আপনি পেয়ে যাবেন এসবিএসটিসির ডিলাক্স বাস সার্ভিস। যা শনিবার ভোরে আপনাকে দীঘায় পৌঁছে দেবে। (প্রতিকী ছবি)

3/5
এরপর আপনি পুরো একটা দিন হাতে পাবেন দীঘা ঘুরে দেখার জন্য। সমুদ্রের ঠান্ডা হওয়া উপভোগ করে পৌঁছে যেতে পারেন জগন্নাথ মন্দিরে। সেখানে বেশ খানিকটা সময় কাটিয়ে আশপাশে এলাকায় ঘুরে নিতে পারেন। বিকেলেও কিছুটা সময় সৈকতে কাটিয়ে ফের ধরতে পারেন বাড়ি ফেরার বাস। (প্রতিকী ছবি)

4/5
আপনি যদি শনিবারেই বাড়ি ফেরার বাস ধরেন, তাহলে রবিবার ভোর ভোর পৌঁছে যাবেন দুর্গাপুরে। চাইলে একটা দিন দীঘায় রাত্রিবাস করে রবিবারেও ফেরার বাস ধরতে পারেন। তবে হাতে সময় কম থাকলে একদিনেই ফিরে আসার বাস ধরা যায়। সারাদিন খাওয়া-দাওয়া ঘোরাঘুরি করলে আপনার হোটেল খরচ বাঁচবে। (প্রতিকী ছবি)

5/5
যদিও স্নান বা শৌচালয় ইত্যাদির জন্য কয়েক ঘন্টার জন্য হোটেল ভাড়া পাওয়া যায়। দুর্গাপুরের সিটি সেন্টার থেকে রাত আটটা দীঘার উদ্দেশ্যে ছাড়ে দক্ষিণবঙ্গ পরিবহন সংস্থার একটি বাস। দুর্গাপুর স্টেশন থেকে টাইম রাত ৮:২৫ মিনিট নাগাদ। সাত থেকে আট ঘণ্টার যাত্রায় আপনি পৌঁছে যাবেন দীঘা। আবার দিঘা থেকে দুর্গাপুর ফেরার বাস পেয়ে যাবেন রাত সাড়ে আটটা নাগাদ। কাঁথিতে সময় রাত ৯:১৫ মিনিট। (প্রতিকী ছবি)