Potassium Deficiency:পেশি, নার্ভ সচল রাখতে 'পটাশিয়াম' মাস্ট, কমলে বাড়ে স্ট্রোক, হার্টের অসুখের ঝুঁকি,যে ৯ সস্তার খাবারে ভরপুর পটাশিয়াম
- Published by:Rukmini Mazumder
Last Updated:
পটাশিয়াম মূলত হৃৎপেশির সংকোচন–প্রসারণ নিয়ন্ত্রণ করে। শরীরে পটাশিয়ামের মাত্রা স্বাভাবিক থাকলে হৃৎস্পন্দন থাকে নিয়মিত ও ছন্দোবদ্ধ। কিন্তু পটাশিয়ামের ঘাটতি হলে বা বেড়ে গেলে সর্বনাশ! হার্টের ছন্দে গোলযোগ দেখা দিতে পারে, যা কখনও কখনও মারাত্মক হতে পারে।
জল কম খেলে, অত্যধিক বমি অথবা ডায়েরিয়া হলে পটাশিয়ামের মাত্রা কমে যেতে পারে। বয়স্কদের ক্ষেত্রেও হঠাৎ হঠাৎ এই সমস্যা দেখা দেয়। পটাশিয়াম শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মিনারেল ও ইলেকট্রোলাইট যা ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখে, কোষে-কোষে পুষ্টির জোগান দেয়, পেশি ও স্নায়ুর স্বাস্থ্য বজায় রাখে। শরীর নিজে থেকে পটাশিয়াম তৈরি করতে পারে না, কাজেই খাবারের মাধ্যমে শরীরে পটাশিয়ামের জোগান দিতে হয়।
advertisement
পটাশিয়াম উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে। পটাশিয়াম সরাসরি কোলেস্টেরল না কমালেও, যে সব খাবার খেলে কোলেস্টেরল কমে তাতে পটাশিয়ামের মাত্রা বেশি থাকে ৷ ফলে পটাশিয়াম সমৃদ্ধ খাবার খেলে হার্ট ভাল থাকে। অনিয়মিত হৃদস্পন্দনের সমস্যা বা অ্যারিদমিয়া রোগ থাকলে অবশ্যই চিকিৎসার পাশাপাশি পটাশিয়ামসমৃদ্ধ খাবার খান৷ হাড় ও পেশির স্বাস্থের জন্যও পর্যাপ্ত পটাশিয়াম খাওয়া দরকার৷
advertisement
পটাশিয়ামের মাত্রা কমে গেলে মারাত্মক বিপদ। প্রাণহানি পর্যন্ত হতে পারে। শরীরের নানা কাজকর্মের জন্য সোডিয়াম, পটাশিয়াম, ক্যালশিয়াম এবং ম্যাগনেশিয়াম-- এই চারটে উপাদানের বিশাল ভূমিকা রয়েছে। এর মধ্যে কোনও একটির পরিমাণ কমে গেলে জীবনহানির মতো ঘটনাও ঘটতে পারে। রক্তে যখন পটাশিয়ামের মাত্রা ৩.৫ mmol এর থেকে কমে যায়, তখন-ই বুঝতে হবে শরীরে পটাশিয়ামের ঘাটতি হয়েছে। ডাক্তারি পরিভাষায় একে বলে হাইপোক্যালেমিয়া।
advertisement
পটাশিয়াম কমার লক্ষণ কী কী? শরীরে পটাশিয়াম কমে গেল সর্বোতভাবে শরীর খারাপ লাগে। প্রাথমিক উপসর্গ হল--কোষ্ঠকাঠিন্য, ক্লান্তি, পায়ের পেশিতে টান ধরা। বেশি মাত্রায় পটাশিয়াম কমে গেলে ডাইলিউটেড ইউরিন, পেশিতে প্যারালিসিস, হৃদস্পন্দনের হার বদলে যাওয়ার মত সমস্যা দেখা দেয়। গবেষণায় দেখা গিয়েছে, এই ৯ খাবারে প্রচুর পটাশিয়াম রয়েছে--
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement








