advertisement

Basanti Highway Accident: বাসন্তী হাইওয়েতে বেপরোয়া গাড়ির দাপট, দুর্ঘটনায় মৃত ২, আহত একাধিক

Last Updated:

Basanti Highway Accident: যাত্রীবাহী অটো ও একটি প্রাইভেট গাড়ির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। দুর্ঘটনায় গুরুতর জখম হন আরও বেশ কয়েকজন যাত্রী।

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত গাড়ি 
দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত গাড়ি 
মিনাখাঁ, উত্তর ২৪ পরগণা, জুলফিকার মোল্যা: বাসন্তী হাইওয়েতে বেপরোয়া গাড়ির দাপট, দুর্ঘটনায় মৃত ২, আহত একাধিক। উত্তর ২৪ পরগনার মিনাখাঁ এলাকায় কলকাতা-বাসন্তী হাইওয়েতে ফের মর্মান্তিক পথ দুর্ঘটনা। এদিন সাত সকালে মিনাখাঁ গ্রাম পঞ্চায়েত অফিস সংলগ্ন এলাকায় একটি যাত্রীবাহী অটো ও একটি প্রাইভেট গাড়ির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। দুর্ঘটনায় গুরুতর জখম হন আরও বেশ কয়েকজন যাত্রী।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকালে রাস্তা তুলনামূলক ফাঁকা থাকায় দ্রুতগতিতে চলছিল গাড়িগুলি। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি ধাক্কা লাগে অটো ও প্রাইভেট গাড়ির মধ্যে। সংঘর্ষের তীব্রতায় দু’টি গাড়িই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থলেই প্রাণ হারান দুই ব্যক্তি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় মিনাখাঁ থানার বিশাল পুলিশ বাহিনী। আহতদের উদ্ধার করে মিনাখাঁ গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালের পুলিশ মর্গে পাঠানো হয়েছে।
advertisement
advertisement
অন্যদিকে, হিঙ্গলগঞ্জের বরুণহাট এলাকায় আরেকটি দুর্ঘটনায় ট্রাকের ধাক্কায় মৃত্যু হয় এক বাইক আরোহীর। পরপর এই দুর্ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি স্থানীয়দের অভিযোগ, বাসন্তী হাইওয়েতে দীর্ঘদিন ধরেই বেপরোয়া গাড়ি চালানোর ফলে দুর্ঘটনা বাড়ছে, তবুও যথাযথ নিয়ন্ত্রণে উদ্যোগ কম।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/উত্তর ২৪ পরগণা/
Basanti Highway Accident: বাসন্তী হাইওয়েতে বেপরোয়া গাড়ির দাপট, দুর্ঘটনায় মৃত ২, আহত একাধিক
Next Article
advertisement
ইরান যুদ্ধ নিয়ে পাক প্রধানমন্ত্রীর করা পোস্ট ‘ড্রাফ্ট’ দেখাচ্ছে কেন ? উনি নিজে করেছেন, নাকি এটা ‘স্ক্রিপটেড’? উঠছে প্রশ্ন
ইরান যুদ্ধ নিয়ে পাক প্রধানমন্ত্রীর করা পোস্ট ‘ড্রাফ্ট’ দেখাচ্ছে কেন ? উনি নিজে করেছেন, নাকি এটা ‘স্ক্রিপটেড’? উঠছে প্রশ্ন
  • ইরান যুদ্ধ নিয়ে পাক প্রধানমন্ত্রীর করা পোস্ট ‘ড্রাফ্ট’ দেখাচ্ছে কেন ?

  • উনি নিজে করেছেন, নাকি এটা ‘স্ক্রিপটেড’?

  • প্রশ্ন এখন উঠছে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement