advertisement

বিএসএফের বড় সাফল্য, সাইকেলের টায়ারে লুকনো ২.৩১ কোটি টাকার সোনা বাজেয়াপ্ত !

Last Updated:

৫৯ ব্যাটালিয়নের অধীনে সীমান্ত ফাঁড়ি জিৎপুরের সজাগ জওয়ানরা ​উত্তর ২৪ পরগনা জেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২০টি সোনার বিস্কুট উদ্ধার করেছেন। যদিও পাচারকারী পালিয়ে যায়।

সাইকেলের টায়ারে লুকনো ২.৩১ কোটি টাকার সোনা বাজেয়াপ্ত !
সাইকেলের টায়ারে লুকনো ২.৩১ কোটি টাকার সোনা বাজেয়াপ্ত !
রৌনক দত্ত চৌধুরী, কলকাতা: রাজ্যের ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে চোরাচালানের চেষ্টা ব্যর্থ করে বিপুল পরিমাণ সোনা উদ্ধার করল BSF। ৫৯ ব্যাটালিয়নের অধীনে সীমান্ত ফাঁড়ি জিৎপুরের সজাগ জওয়ানরা ​উত্তর ২৪ পরগনা জেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২০টি সোনার বিস্কুট উদ্ধার করেছেন। যদিও পাচারকারী পালিয়ে যায়। জব্দ করা সোনার মোট ওজন ২.৩৬৭ কেজি, যার আনুমানিক বাজার মূল্য ২,৩১,২২,৭৫৬.৭০ টাকা।
২৫ জুন বিকেল ৫:৩০ মিনিট নাগাদ জিতপুর সীমান্ত ফাঁড়ি এলাকায় এই ঘটনা ঘটে। এক সন্দেহভাজন ব্যক্তিকে সাইকেলে করে সীমান্তের বেড়া পেরিয়ে ভারতীয় ভূখণ্ডের দিকে যেতে দেখা যায়। নিয়মিত নিরাপত্তা তল্লাশির সময়, বিএসএফ জওয়ানরা সাইকেলের পিছনের টায়ারে অস্বাভাবিক ফুলে যাওয়া লক্ষ্য করেন, যা তাদের সন্দেহ জাগিয়ে তোলে।
advertisement
advertisement
জওয়ানরা টায়ারটিতে তল্লাশি চালাতেই ব্যক্তিটি হঠাৎ সাইকেল ফেলে কাশীপুর গ্রামের দিকে পালিয়ে যায়। ঘটনার পর, বিএসএফ কর্তারা তল্লাশি অভিযান শুরু করেন। সাইকেলের পিছনের টায়ারের ভিতর থেকে ২০টি সোনার বিস্কুট উদ্ধার করা হয়। বাজেয়াপ্ত করা সোনার আরও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য রানাঘাট সীমান্ত ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বিএসএফের বড় সাফল্য, সাইকেলের টায়ারে লুকনো ২.৩১ কোটি টাকার সোনা বাজেয়াপ্ত !
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরবঙ্গে ঝড়বৃষ্টি চলবে ! দক্ষিণবঙ্গে উইকেন্ডে কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
উত্তরবঙ্গে ঝড়বৃষ্টি চলবে ! দক্ষিণবঙ্গে উইকেন্ডে কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
  • উত্তরবঙ্গে ঝড়বৃষ্টি চলবে !

  • দক্ষিণবঙ্গে উইকেন্ডে কেমন থাকবে আবহাওয়া?

  • রবিবার থেকে মঙ্গলবার ফের রাজ্যে বৃষ্টির স্পেল শুরু হবে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement