West Bengal Weather Update: উত্তরবঙ্গে ঝড়বৃষ্টি চলবে ! দক্ষিণবঙ্গে উইকেন্ডে কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কয়েক দিনে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
আজ, শুক্রবারও উত্তরবঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা প্রবল। শনিবার থেকে এর প্রভাব কিছুটা কমলেও চলবে ঝড়বৃষ্টি। অন্যদিকে দক্ষিণবঙ্গে আগামী দু’দিন শুষ্ক আবহাওয়া থাকবে। বাড়বে সর্বোচ্চ তাপমাত্রা। রবিবার থেকে মঙ্গলবার ফের রাজ্যে বৃষ্টির স্পেল শুরু হবে। আজ, শুক্রবার আংশিক মেঘলা আকাশ। দিনের বেশিরভাগ সময় পরিষ্কার আকাশ থাকবে।
advertisement
advertisement
advertisement
উত্তরবঙ্গে ঝড়বৃষ্টি হবে উপরের দিকের জেলাগুলিতে। আজ, শুক্রবার দুর্যোগপূর্ণ আবহাওয়া উত্তরবঙ্গের উপরের দিকের জেলার কিছু অংশে। ভারী বৃষ্টির পূর্বাভাস জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে। সঙ্গে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে। বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি চলবে। আগামী বুধবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা পর্যন্ত হতে পারে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ঝড়বৃষ্টি চলবে।
advertisement
কলকাতায় আজ, শুক্রবার ও আগামিকাল, শনিবার শুষ্ক আবহাওয়া থাকবে। মূলত পরিষ্কার আকাশ এবং কখনও আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। বৃষ্টির সম্ভাবনা নেই। শুষ্ক আবহাওয়ায় বাড়বে তাপমাত্রা। সর্বোচ্চ তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। রবিবারে ফের হাওয়া বদলের সম্ভাবনা। রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে বৃষ্টির সম্ভাবনা থাকবে।
advertisement
কলকাতায় আজ, শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ৩.৬ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.০ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ২.৬ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৭১ থেকে ৯৪ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।








