advertisement

SIR Supplementary List: শুনানিতে ডাক পেয়েছিলেন, সাপ্লিমেন্টারি তালিকায় বাদ পড়ল রাজ্যের প্রাক্তন সাংসদের নাম! কে তিনি?

Last Updated:

শুক্রবার গভীর রাতে এসআইআর-এর দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হয়েছে৷

সাপ্লিমেন্টারি তালিকা থেকে নাম বাদ যাওয়ার পর সিইও মনোজ কুমার আগরওয়ালকে চিঠি লিখে ক্ষোভ প্রকাশ করেছেন তরুণ মণ্ডল৷
সাপ্লিমেন্টারি তালিকা থেকে নাম বাদ যাওয়ার পর সিইও মনোজ কুমার আগরওয়ালকে চিঠি লিখে ক্ষোভ প্রকাশ করেছেন তরুণ মণ্ডল৷
দু দফায় এসআইআর-এর যে সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশিত হয়েছে, তাতেও বিপুল সংখ্যক নাম বাদ পড়েছে বলেই খবর৷ এবার সাপ্লিমেন্টারি তালিকা থেকে বাদ পড়ল রাজ্যের প্রাক্তন এক সাংসদের নামও! জয়নগর কেন্দ্রের প্রাক্তন সাংসদ তরুণ মণ্ডলের নাম দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকায় ডিলিটেড ক্যাটাগরির মধ্যে রয়েছে৷ নাম বাদ পড়ায় প্রতিবাদ জানিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের পাশাপাশি লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি দিয়েছেন প্রাক্তন এসইউসিআই সাংসদ৷
জয়নগরের প্রাক্তন সাংসদ হলেও তরুণ মণ্ডল হাওড়া দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বাসিন্দা৷ ওই কেন্দ্রের ২৭৯ নম্বর বুথের ভোটার তিনি৷ পেশায় চিকিৎসক প্রাক্তন সাংসদ জানিয়েছেন, এসআইআর-এর খসড়া তালিকা প্রকাশের পর শুনানিতে ডাকা হয়েছিল তাঁকে৷ তখন কমিশনের নির্দেশ মেনেই যাবতীয় নথি জমা দিয়েছিলেন তিনি৷ তবে সাংসদের নাম বাদ গেলেও দ্বিতীয় তালিকায় বৈধ ভোটার হিসেবে জায়গা পেয়েছে তাঁর স্ত্রীর নাম৷
advertisement
নাম বাদ যাওয়ায় ক্ষুব্ধ তরুণবাবু বলেন, প্রাক্তন সাংসদ হওয়ার পাশাপাশি আমি দীর্ঘদিন কেন্দ্রীয় সরকারি চাকরি করেছি৷ অবসরগ্রহণের পর পেনশনও পাই৷ তার পরেও যদি আমার বাদ যায়, তাহলে সাধারণ এবং রাজ্যের প্রান্তিক মানুষের সঙ্গে কী ঘটছে, তা সহজেই অনুমেয়৷ আমি নির্বাচন কমিশনকে চিঠি দিয়েও বিষয়টি জানিয়েছি৷ কিন্তু চারপাশ থেকে যা খবর পাচ্ছি তাতে কমিশনের কাজে ভরসা পাচ্ছি না৷ তাই আমি লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকেও গোটা বিষয়টি জানাচ্ছি৷ তবে আমার স্ত্রীর নাম ভোটার তালিকায় উঠেছে, সেটাই কিছুটা স্বস্তির৷
advertisement
advertisement
সাপ্লিমেন্টারি তালিকায় নাম বাদ যাওয়ার পরই রাজ্যের মুখ নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়ালকে চিঠি লিখে বিষয়টি জানিয়েছেন জয়নগরের প্রাক্তন সাংসদ৷ একই সঙ্গে লোকসভার অধ্যক্ষ এবং রাষ্ট্রপতিকেও নিজের ক্ষোভের কথা জানিয়ে চিঠি লিখেছেন তিনি৷
২০০৯ সালের লোকসভা নির্বাচনে জয়নগর কেন্দ্র থেকে জিতে সাংসদ হয়েছিলেন এসইউসিআই-এর তরুণ মণ্ডল৷ সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, ভোটার তালিকায় নাম তোলার জন্য এবার ট্রাইবুনালে আবেদন করতে হবে প্রাক্তন সাংসদকেও৷
advertisement
দু দফায় সাপ্লিমেন্টারি তালিকায় প্রায় ২২ লক্ষ নাম প্রকাশিত হয়েছে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক৷ কমিশন সূত্রে খবর, প্রথম সাপ্লিমেন্টারি তালিকায় ৪০ শতাংশ এবং দ্বিতীয় দফার তালিকা থেকে প্রায় ৩৫ থেকে ৪০ শতাংশ নাম বাদ গিয়েছে৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
SIR Supplementary List: শুনানিতে ডাক পেয়েছিলেন, সাপ্লিমেন্টারি তালিকায় বাদ পড়ল রাজ্যের প্রাক্তন সাংসদের নাম! কে তিনি?
Next Article
advertisement
Soumen Mahapatra: শুক্রবার অভিষেকের সভায় ছিলেন, শনিবার বিজেপি প্রার্থীর মাথায় হাত দিয়ে আশীর্বাদ! ফের চর্চায় তৃণমূল বিধায়ক সৌমেন
শুক্রবার অভিষেকের সভায় ছিলেন, শনিবার বিজেপি প্রার্থীর মাথায় হাত দিয়ে আশীর্বাদ! ফের চর্চায় তৃণমূল বিধায়ক সৌমেন
  • ফের চর্চায় তৃণমূল বিধায়ক সৌমেন মহাপাত্র৷

  • বিজেপি প্রার্থীকে আশীর্বাদ করলেন তমলুকের তৃণমূল বিধায়ক৷

  • শুক্রবারই কোলাঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় উপস্থিত ছিলেন সৌমেন৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement