Jhargram Tourism Update: প্যাঙ্গোলিন ব্রিডিং, বাঘ, সিংহ, কুমির, হাতির ২৪ ঘণ্টা নজরদারি...! শুরু হচ্ছে রোমাঞ্চকর অধ্যায়, পর্যটনের নতুন নজির গড়ছে ঝাড়গ্রাম
- Published by:Madhab Das
Last Updated:
Jhargram Tourism Update: বাঘ-সিংহের গর্জন থেকে বিরল প্যাঙ্গোলিনের বংশবৃদ্ধি, সব মিলিয়ে ঝাড়গ্রাম বনবিভাগ নিতে চলেছে একগুচ্ছ বড় পদক্ষেপ। পর্যটকদের আকর্ষণ বাড়াতে এবং বন্যপ্রাণী সুরক্ষায় এই নতুন প্রকল্পগুলি ঝাড়গ্রামের মানচিত্র বদলে দেবে।
advertisement
ঝাড়গ্রামের জুলজিক্যাল পার্ক ইতিমধ্যেই সাজিয়ে তোলার কাজ চালানো হচ্ছে। আর এসবের মধ্যেই ২৪ ঘণ্টা হাতি মনিটরিং সেন্টারের শিলান্যাস হয়েছে রবিবার। রাজ্যের বনমন্ত্রী বীরবাহা হাঁসদার হাত ধরে শিলান্যাস হয়েছে নতুন এই সেন্টারের। তবে এখানেই শেষ নয়। আরও একের পর এক আশ্চর্য অপেক্ষা করছে ঝাড়গ্রামের বাসিন্দাদের জন্য।
advertisement
advertisement
advertisement





