advertisement

East Medinipur News: পর্যটকদের প্রিয় দিঘার নিরাপত্তা আরও জোরদার! প্রাকৃতিক দুর্যোগ-আপদকালীন পরিস্থিতি মোকাবিলায় বিশেষ উদ্যোগ, জানলে খুশি হবেন

Last Updated:

East Medinipur News: ভ্রমণপ্রিয় বাঙালির অন্যতম পছন্দের ট্যুরিস্ট স্পট পূর্ব মেদিনীপুরের দিঘা। সেখানেই বিশেষ মহড়া চালাল এনডিআরএফ। প্রাকৃতিক দুর্যোগ ও আপদকালীন পরিস্থিতি মোকাবিলায় নিজেদের দক্ষতা ঝালিয়ে নিতে বিশেষ আয়োজন।

এনডিআরএফের বিশেষ মহড়া
এনডিআরএফের বিশেষ মহড়া
দিঘা, পূর্ব মেদিনীপুর, পঙ্কজ দাশ রথীঃ সমুদ্র উপকূলে বিপদের হাতছানি? আর ভয় নেই! পূর্ব মেদিনীপুরের দিঘার অমরাবতী পার্কে উদ্ধারকাজের মহড়ায় এনডিআরএফ। প্রাকৃতিক দুর্যোগ ও আপদকালীন পরিস্থিতি মোকাবিলায় নিজেদের দক্ষতা ঝালিয়ে নিতে দিঘার অমরাবতী পার্কে বিশেষ মহড়া চালাল NDRF (২ নম্বর ব্যাটালিয়ন)।
আয়োজিত এই মক ড্রিলের মূল লক্ষ্য ছিল, ঘূর্ণিঝড় বা বন্যার মতো বিপর্যয়ের ক্ষেত্রে দ্রুত উদ্ধারকাজ চালানো এবং প্রাণহানি কমানো।​ এখানে ভেঙে পড়া বাড়ি বা গাছ সরিয়ে আটকে পড়া মানুষদের বের করে আনা, জলোচ্ছ্বাসে ডুবে যাওয়া পর্যটকদের উদ্ধার, অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণের মহড়া এবং আহতদের দ্রুত ‘ফার্স্ট এইড’ দিয়ে স্থিতিশীল করার প্রক্রিয়ার মহড়া হয়।
advertisement
আরও পড়ুনঃ গ্রামের স্কুলের মেয়েরা আর পিছিয়ে নেই! ছোট্ট বয়সেই মিলছে আইনের পাঠ, জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের প্রশংসনীয় উদ্যোগ
​স্থানীয় পুলিশ ও প্রশাসনের সহযোগিতায় এনডিআরএফের এই বিশেষ মহড়া আয়োজিত হয়। এই অনুশীলনের উদ্দেশ্য ছিল, দুর্যোগের সময় পারস্পরিক সমন্বয় বাড়ানো এবং পর্যটনকেন্দ্র হিসেবে দিঘার নিরাপত্তা সুনিশ্চিত করা।
advertisement
advertisement
এই মহড়া প্রসঙ্গে সেকেন্ড ব্যাটেলিয়ানের এক ইনস্পেক্টর বলেন, “বাস্তবে কোথাও আপদকালীন পরিস্থিতি তৈরি হলে ভাল সমন্বয় এবং ভাল ও কার্যকরী পদ্ধতিতে রেসপন্স সুনিশ্চিত করতে এই মক ড্রিলের আয়োজন করা হয়েছে। বাস্তবের আপদকালীন পরিস্থিতির ক্ষেত্রে কে কোন কাজ করবে এবং ব্লক লেভেলের রেসপন্ডিং ফোর্সগুলির মধ্যে কার্যকরী পারস্পরিক সমন্বয়ের লক্ষ্যে এই মহড়া”।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
East Medinipur News: পর্যটকদের প্রিয় দিঘার নিরাপত্তা আরও জোরদার! প্রাকৃতিক দুর্যোগ-আপদকালীন পরিস্থিতি মোকাবিলায় বিশেষ উদ্যোগ, জানলে খুশি হবেন
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement