East Medinipur News: গ্রামের স্কুলের মেয়েরা আর পিছিয়ে নেই! ছোট্ট বয়সেই মিলছে আইনের পাঠ, জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের প্রশংসনীয় উদ্যোগ
- Reported by:Saikat Shee
- Published by:Sneha Paul
Last Updated:
East Medinipur News: গ্রামীণ এলাকার মেয়েদের মধ্যে আইনি সচেতনতা বাড়াতে অভিনব উদ্যোগ। পূর্ব মেদিনীপুরের গ্রামীণ এলাকার বালিকা বিদ্যালয়গুলিতে আয়োজিত হচ্ছে আইনি সচেতনতার বিশেষ শিবির।
প্রত্যন্ত গ্রামীণ অঞ্চলে আইনি সচেতনতা বাড়াতে বিশেষ উদ্যোগ নিল পূর্ব মেদিনীপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ। বিশেষ করে গ্রাম্য এলাকার মেয়েদের মধ্যে আইনি সচেতনতা বাড়ানোর লক্ষ্য নেওয়া হয়েছে। এই লক্ষ্যে গ্রামীণ এলাকার বালিকা বিদ্যালয়গুলিকে বেছে নেওয়া হয়েছে। সেখানেই আয়োজিত হচ্ছে আইনি সচেতনতার বিশেষ শিবির। (ছবি ও তথ্যঃ সৈকত শী)
advertisement
advertisement
সম্প্রতি ভগবানপুর থানার অন্তর্গত বাউন্দিয়া মাতৃপীঠ বালিকা বিদ্যালয়ে আইনি সচেতনতা ও আইনি সাক্ষরতা কর্মসূচি আয়োজন করা হয়। মূল আলোচনার বিষয় ছিল NALSA জাগৃতি স্কিম। এর প্রধান উদ্দেশ্য, একেবারে প্রাথমিক স্তরে মেয়েদের মধ্যে আইনি অধিকার, সুযোগ-সুবিধা এবং বিচার ব্যবস্থার উপায় সম্পর্কে ওয়াকিবহাল করা।
advertisement
'অধিকার, বিচার ও পদক্ষেপ সব নারী ও কন্যাদের জন্য' (Rights. Justice. Action. For ALL Women and Girls)— এর সঙ্গে সামঞ্জস্য রেখে এই কর্মসূচি আয়োজন করা হয়। এই থিমটি লিখিত আইন এবং তার বাস্তব প্রয়োগের মধ্যেকার ব্যবধান দূর করার উপর জোর দেয়, যাতে নারী ও মেয়েদের কর্মক্ষেত্র, নিরাপত্তা এবং সম্পত্তির অধিকারের মতো ক্ষেত্রগুলিতে কী কী আইন রয়েছে সেই বিষয়ে সাম্যক ধারণা দেওয়া হয়।
advertisement
এই বিষয়ে পূর্ব মেদিনীপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব সুদীপা ব্যানার্জি জানিয়েছেন, "প্রত্যন্ত গ্রামাঞ্চলে মেয়েদের মধ্যে আইনি সচেতনতার অভাব রয়েছে। বর্তমান সময়ে এই অভাব তাঁর কর্মক্ষেত্র ও ব্যক্তিগত জীবনে পড়ছে। তাই আমরা জেলার গ্রামীণ এলাকার মেয়েদের মধ্যে আইনি সচেতনতা বাড়াতে সচেষ্ট হয়েছি। সেই লক্ষ্যে গার্লস স্কুলগুলিতে বিশেষ শিবির আয়োজন করা হচ্ছে।"
advertisement





