advertisement

South 24 Parganas: নিমপীঠ গ্রামীণ হাসপাতালের সামনের রাস্তার বেহাল দশা!

Last Updated:

জয়নগর থেকে কুলতলী যাওয়ার রাস্তার দীর্ঘদিন ধরে বেহাল দশা, চলছে বর্ষা, আর এই দু-একদিনের বর্ষার বৃষ্টিতে একের পর এক রাস্তায় ছোট বড় গর্তে জল জমে আছে।

+
বেহাল

বেহাল রাস্তা

#দক্ষিণ ২৪ পরগনা : জয়নগর থেকে কুলতলী যাওয়ার রাস্তার দীর্ঘদিন ধরে বেহাল দশা, চলছে বর্ষা, আর এই দু-একদিনের বর্ষার বৃষ্টিতে একের পর এক রাস্তায় ছোট বড় গর্তে জল জমে আছে। যার কারণে স্কুলের ছাত্র-ছাত্রী থেকে গাড়ি চালকরা ও পাশাপাশি বিশেষ করে জয়নগর দু'নম্বর ব্লকের শ্রী রামকৃষ্ণ গ্রামীণ হাসপাতালের সামনে রাস্তার আরও খারাপ অবস্থা। যার কারণেসমস্যায় অ্যাম্বুলেন্স চালক সহ যাত্রীবাহী গাড়ি চালক, রাস্তা খারাপের জন্য সমস্যায় পড়েছেন হাসপাতালে আসা রোগী পরিবারের লোকজন এই রাস্তা দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ যাতায়াত করে।
পাশাপাশি এই হাসপাতাল থেকে রোগী বাড়িতে নিয়ে যাওয়ার সময় যে অ্যাম্বুলেন্স ব্যবহার করা হয় সেই অ্যাম্বুলেন্স চালকরা রোগী নিয়ে যেতে ভয় পাচ্ছে। নিমপীঠ রামকৃষ্ণ গ্রামীণ হাসপাতালে এক অ্যাম্বুলেন্স চালক সানি মন্ডল বলেন, আমরা এই রাস্তা দিয়ে যদি কোনও রোগীকে তার ছুটির পর বাড়ি নিয়ে যেতে চাই কিম্বা কোনও রোগীকে যদি গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে আসি,আমাদের প্রচন্ড সমস্যায় পড়তে হয়। পাশাপাশি আমরা আতঙ্কে থাকি এই রাস্তা দিয়ে কীভাবে রোগীদের বাড়িতে পৌঁছে দেব।
advertisement
আরও পড়ুনঃ ভাড়া বাড়ল ডায়মন্ডহারবার-কুঁকরাহাটী ফেরী সার্ভিসের
প্রশাসনের এবিষয়ে বিশেষ করে নজর দেয়া উচিত যার কারণ এখানে একটি গ্রামীণ হাসপাতাল আছে। প্রচুর রোগী এই রাস্তা দিয়ে যাতায়াত করে। এক গাড়ি চালক মঙ্গল দাস বলেন বহুদিন ধরে রাস্তা খারাপ হাসপাতালের সামনে। রাস্তার অবস্থা দেখুন, এই রাস্তায় প্যাসেঞ্জার নিয়ে গাড়ি চালাতে গিয়ে অনেক সময় উল্টে যাচ্ছে অটো বা টোটোর মতো ছোট গাড়ি। ফলে মানুষ আহত হচ্ছেন, তার ওপর গাড়ির প্রায় সময় ক্ষতি হয়ে যাচ্ছে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ  ট্রলার ডুবির এক সপ্তাহ পরে মারা গেলেন বাংলাদেশী মৎস‍্যজীবী
গাড়িতে কোনও লোক ভয়ে উঠতেও চাইছেন না। সারাদিনে খালি গাড়ি নিয়ে ঘুরতে হচ্ছে কোনও প্যাসেঞ্জার রাস্তা খারাপের ভয়ে উঠতে চাইছে না ছোট গাড়িতে। কি করে উঠবে ভয়ে মানুষ দু চার কিলোমিটার হেঁটেই চলে যাচ্ছেন। সরকারের কাছে অনুরোধ যদি রাস্তাটি একটু তাড়াতাড়ি নজর দিয়ে মেরামতি দেয় তাহলে প্রচুর মানুষের উপকার হবে।
advertisement
Suman Saha
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas: নিমপীঠ গ্রামীণ হাসপাতালের সামনের রাস্তার বেহাল দশা!
Next Article
advertisement
Fact Check: রাস্তায় দাঁড়িয়ে টক-ঝাল ফুচকা খাচ্ছেন মার্কিন ক্রিকেটাররা! ভিডিও দেখতে ভাল লাগলেও আসল ঘটনা জানুন
রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খাচ্ছেন মার্কিন ক্রিকেটাররা!ভিডিও দেখে মজা পেলেও আসল ঘটনা জানুন
  • মার্কিন ক্রিকেট দলের খেলোয়াড়দের ভারতীয় স্ট্রিট ফুড, ফুচকাও নাকি খেয়েছেন!

  • এই ভিডিওটি পুরনো৷ মুম্বই নয়, এটি গুজরাতের ১ বছর আগের ভিডিও৷

  • যে দোকানে ফুচকা খান তাঁরা, তার নাম শ্রী গণেশ পানিপুরি!

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement