West Bengal News: গাছের ডালে মহিলার কঙ্কালসার দেহ, তাজ্জব হরিরামপুর! দৃশ্য দেখে ভয়ে কাঁপছেন সকলে
- Published by:Suman Biswas
Last Updated:
West Bengal News: পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন বিকেলে গ্রামের লোকজনেরা গ্রামের জঙ্গলের একটি উঁচু গাছে থেকে অজ্ঞাত পরিচয়ের এক মহিলার অর্ধ কঙ্কাল অবস্থায় ঝুলন্ত মৃতদেহ দেখতে পায়।
#হরিরামপুর: গ্রামের জঙ্গলের গাছ থেকে অজ্ঞাত পরিচয়ের এক মহিলার অর্ধ কঙ্কাল ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গ্রাম জুড়ে, ঘটনাটি দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লকের মহেন্দ্র টিকুহার আদিবাসী গ্রামের।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন বিকেলে গ্রামের লোকজনেরা গ্রামের জঙ্গলের একটি উঁচু গাছে থেকে অজ্ঞাত পরিচয়ের এক মহিলার অর্ধ কঙ্কাল অবস্থায় ঝুলন্ত মৃতদেহ দেখতে পায়। ভয়ঙ্কর অবস্থায় এমন মৃতদেহ ঝুলতে রেখে ভয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে গ্রামবাসীরা। পরে খবর দেওয়া হয় হরিরামপুর থানায়।
advertisement
advertisement
হরিরামপুর থানার পুলিশ এসে ঘটনাস্থল থেকে ঝুলন্ত মহিলার মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে। তবে কী করে মহিলার মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।
গ্রামের জঙ্গলের এত উঁচু গাছে কী করে মহিলা পৌঁছল, সে বিষয়ে সন্দেহ দানা বেধেছে গ্রামবাসীদের মনে। মহিলা কী আত্মহত্যা করেছে নাকি খুন হয়েছেন তিনি, সে বিষয়ে রহস্য দেখা দিয়েছে। পুরো ঘটনার তদন্তে হরিরামপুর থানার পুলিশ।
Location :
First Published :
Dec 05, 2022 8:29 PM IST








