ডিউটি থেকে ফেরার সময় পায়ে জড়িয়ে গেল এটা কী! ছটফট করতে করতে মৃত্যু সিভিক ভলেন্টিয়ারের
- Reported by:Jiam Momin
- local18
- Published by:Tias Banerjee
Last Updated:
বাড়ি ফেরা হল না আর, ছাগলের জন্য খাবার মাঠে আনতে গিয়ে মৃত্যু সিভিক ভলেন্টিয়ারে। মাথায় মাঠে কাঁঠালের পাতা আনতে যাওয়ার পথে ঝুলন্ত অবস্থায় থাকা বিদ্যুৎ খুঁটির তার লেগে তড়িদাহত হয়ে মৃত্যু সিভিক ভলেন্টিয়ারের।
মালদহ: ডিউটি থেকে বাড়ি ফেরার পথে মর্মান্তিক পরিণতি সিভিক ভলেন্টিয়ারের। ফেরার পথে ইলেকট্রিক শক লেগে মৃত্যু হল মালদহের মানিকচক থানার কর্মরত এক সিভিক ভলেন্টিয়ারের। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য মানিকচক থানার নুরপুর এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত সিভিক ভলেন্টিয়ারের নাম মোহাম্মদ সাজুল আলী (৪৫), বাড়ি নুরপুর মন্ডলপাড়া এলাকায়। মৃত সিভিক ভলেন্টিয়ারের পরিবারে রয়েছে স্ত্রী সহ তিনটি নাবালক সন্তান। এই ঘটনার পর শোকের ছায়া নেমে এসেছে পরিবার সহ গোটা গ্রামে।
advertisement
advertisement
পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মোহাম্মদ সাজুল আলী ডিউটি করে বাড়ি ফেরার সময়, বাড়ির ছাগলের জন্য কাঁঠাল পাতা ভাঙতে মাঠের দিকে যায়। মাঠে যাওয়ার পথে সেই সময় ঝুলন্ত অবস্থায় থাকা একটি বিদ্যুত খুঁটির তার লেগে তড়িদাহত হয় ওই সিভিক ভলেন্টিয়ার। তড়িদাহত হয়ে মাঠেই লুটিয়ে পড়ে ওই সিভিক ভলেন্টিয়ার। এরপর স্থানীয়রা দেখতে পেলে গুরুতর জখম অবস্থায় ওই সিভিক ভলেন্টিয়ার কে তড়িঘড়ি উদ্ধার করে মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
advertisement
এর পর মানিকচক থানার পুলিশ হাসপাতালে পৌঁছে মৃত সিভিক ভলেন্টিয়ারের দেহ নিজেদের হেফাজতে নিয়ে ময়নাতদন্তের জন্য পাঠায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার সহ মানিকচক থানা প্রাঙ্গণে। এদিকে মৃত সিভিক ভলেন্টিয়ারের আত্মীয় এবং গ্রামবাসীদের দাবি, সরকার যেন মৃত সেই সিভিক ভলেন্টিয়ারের চাকরি তার স্ত্রীকে দিয়ে আর্থিকভাবে পাশে দাঁড়ানোর মত ব্যবস্থা করে।
advertisement
জিএম মোমিন।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Jun 21, 2025 5:07 PM IST











