advertisement

North 24 Parganas: কলকাতা থেকেই মক্কার উদ্দেশ্যে রওনা হজযাত্রীদের

Last Updated:

বাংলার হজযাত্রীদের নিয়ে প্রথম উড়ান রওনা দিল মক্কার উদ্দেশ্যে। শুক্রবার দমদম বিমানবন্দরে সেই যাত্রার সূচনা পর্বে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, সিদ্দিকুল্লা চৌধুরী, রাজ্য হজ কমিটির চেয়ারম্যান সহ হজ কমিটির আধিকারিকরা।

হজ যাত্রার সূচনা হল বিমানবন্দর থেকে
হজ যাত্রার সূচনা হল বিমানবন্দর থেকে
উত্তর ২৪ পরগনা: বাংলার হজযাত্রীদের নিয়ে প্রথম উড়ান রওনা দিল মক্কার উদ্দেশ্যে। শুক্রবার দমদম বিমানবন্দরে সেই যাত্রার সূচনা পর্বে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, সিদ্দিকুল্লা চৌধুরী, রাজ্য হজ কমিটির চেয়ারম্যান সহ হজ কমিটির আধিকারিকরা। প্রসঙ্গত, করোনা পরিস্থিতির কারণে বিগত দুবছর কোন হজ যাত্রীই মক্কায় যেতে পারেননি। করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই, এবছর হজের অনুষ্ঠিত হচ্ছে। দু’বছর পরে হজের খরচও অনেকটাই বেড়ে গিয়েছে বলে হজযাত্রীদের তরফ থেকে জানানো হয়। ব্যাপক খরচের জন্য রাজ্য থেকে হজ যাত্রার আবেদন এবছর অনেকটাই কম জমা পড়েছিল বলে প্রশাসন সূত্রেও খবর।
এদিন, কলকাতা নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমান বন্দর থেকে সকালের বিমান, সউদি এয়ারলাইন্সের এসভি ৫৫৫১ এ ৩৬৫ জন হজ যাত্রী জেদ্দার উদ্দেশ্যে রওনা দেন। হজ যাত্রার এই বিমান পরিষেবা চলবে চার জুলাই পর্যন্ত বলে জানা গিয়েছে। হজ সম্পন্ন করার পর রাজ্যের হাজীদের, ২৭ জুলাই মদিনা থেকে ৩৬৫ জন হাজিকে নিয়ে কলকাতায় ফিরে আসার কথা জানানো হয়েছে।
advertisement
আরও পড়ুনঃ  অফিস টাইমে বনগাঁ শাখায় পর পর আটকে ট্রেন! চূড়ান্ত নাকাল নিত্যযাত্রী, কী নিয়ে সমস্যা?
সেই ফিরতি পরিষেবা চলবে ১৩ আগস্ট পর্যন্ত। যদিও ফিরে আসার পর তাদের করোনা পরীক্ষা করা হবে কিনা সে বিষয়ে কিছুই জানানো হয়নি প্রশাসনের পক্ষ থেকে। তবে এক আধিকারিকের কথায়, প্রয়োজনে কোয়ারেন্টাইনে থাকতে হতে পারে ফিরতি যাত্রীদের।
advertisement
advertisement
এবছর কলকাতা থেকে হজযাত্রীদের বিমান ভাড়া পড়ছে প্রায় এক লক্ষ তিন হাজার ৯১০ টাকা করে। এর সঙ্গে কর ও অন্যান্য খরচ বাবদ যুক্ত হয়েছে আরো কিছু পরিমাণ টাকা। এই দিনে হজ যাত্রার সূচনা কে কেন্দ্র করে রীতিমতো উৎসবের মেজাজ ছিল বিমানবন্দর চত্বরে। ছিল বাড়তি নিরাপত্তাও।
advertisement
Rudra Narayan Roy
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas: কলকাতা থেকেই মক্কার উদ্দেশ্যে রওনা হজযাত্রীদের
Next Article
advertisement
Pratik Ur Rahman on Mohammad Salim:  'বাবা যদি সন্তানকে গলা টিপে মারেন...', সিপিএমে দমবন্ধ পরিবেশ, সেলিমকেই নিশানা প্রতীক উরের
'বাবা যদি সন্তানকে গলা টিপে মারেন...', সিপিএমে দমবন্ধ পরিবেশ, সেলিমকেই নিশানা প্রতীক উরের
  • সিপিএমে দমবন্ধ পরিস্থিতি, দাবি প্রতীক উরের৷

  • তৃণমূলে যোগ দিয়েও নিশানা মহম্মদ সেলিমকে৷

  • মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় প্রতীক উর৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement