advertisement

IPL 2026 New Rules: এবার আইপিএলে একগুচ্ছ নতুন নিয়ম! দলগুলিকে জানিয়ে দিল বোর্ড, আপনার কি জানা আছে?

Last Updated:
IPL 2026 New Rules: এবারের আইপিএলে নতুন ৮টি নিয়ম আনা হয়েছে। যা মানতে হবে প্রতিটি দলকে। সবকটি নিয়ম জেনে নিন এক ঝলকে।
1/9
২৮ মার্চ থেকে ঢাকে কাঠি পড়তে চলেছে আইপিএল ২০২৬-এর। ইতিমধ্যেই আংশিক সূচি প্রকাশ করেছে বিসিসিআই। একইসঙ্গে নতুন নির্দেশিকাও জারি করেছে আইপিএল গভর্নিং কাউন্সিল। যা মানতে হবে প্রতিটি দলকে। এবারের আইপিএলে নতুন ৮টি নিয়ম আনা হয়েছে। সবকটি নিয়ম জেনে নিন এক ঝলকে।

2/9
১. অনুশীলনের সময় কোনও দল প্রতিপক্ষের নেট ব্যবহার করতে পারবে না। প্রতিটি দলের জন্য আলাদা নেটের ব্যবস্থা থাকবে। একটি দল আগে প্র্যাকটিস শেষ করলেও অন্য দল সেই উইকেট ব্যবহার করতে পারবে না। এমনকি থ্রো-ডাউন চলার সময়ও অন্য দলের নেট ব্যবহার করা যাবে না।

3/9
২. ম্যাচের পিচ নিয়েও কড়া নিয়ম করা হয়েছে। যে পিচে ম্যাচ হবে, সেই পিচে অনুশীলন করা যাবে না। ম্যাচের চার দিন আগে থেকেই মূল ম্যাচের পিচ অনুশীলনের জন্য বন্ধ থাকবে, যাতে পিচের মান ভালো থাকে।

4/9
৩. প্রয়োজনে ক্লাবগুলিকে বিকল্প অনুশীলন মাঠের ব্যবস্থা করতে হবে। এই মাঠ শুধুমাত্র প্র্যাকটিসের জন্য ব্যবহার করা হবে। এর জন্য ক্লাবগুলিকে আলাদা করে কোনও টাকা দিতে হবে না।

5/9
৪. ম্যাচের আগের দিন প্রয়োজন হলে দুই দল একই সময়ে অনুশীলন করতে পারবে। তবে এর জন্য বোর্ডের বিশেষ অনুমতি নিতে হবে।

6/9
৫. অনুশীলনের সময় নিয়ন্ত্রণ করবে বোর্ড। প্রতিটি দলকে দুই ঘণ্টা করে প্র্যাকটিসের সময় দেওয়া হবে। একটি দল সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত অনুশীলন করবে, আর অন্য দল রাত ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত প্র্যাকটিস করবে।

7/9
৬. যে সব স্টেডিয়ামে আইপিএল ম্যাচ হবে, সেখানে মূল ম্যাচের পিচ ১৬ মার্চ থেকে আর ব্যবহার করা যাবে না। এর ফলে প্রতিযোগিতায় নিরপেক্ষতা বজায় থাকবে বলে মনে করছে বোর্ড।

8/9
৭. টুর্নামেন্ট শুরুর আগে প্রতিটি দল সর্বোচ্চ দুটি করে প্র্যাকটিস ম্যাচ খেলতে পারবে। এই ম্যাচগুলো ফ্লাডলাইটের আলোতেই অনুষ্ঠিত হবে।

9/9
৮. প্রতিযোগিতা চলাকালীন হোম দলকেই ক্যাটারিং, মেডিক্যাল পরিষেবা এবং নিরাপত্তার সমস্ত ব্যবস্থা করতে হবে। তবে অ্যাওয়ে দলকে নিজেদের পানীয় সঙ্গে নিয়ে আসতে হবে।