টি-২০ দল থেকে বাদ! তাঁর পরবর্তী লক্ষ্য কি? জানিয়ে দিলেন ওডিআই অধিনায়ক শুভমান গিল
- Published by:Sudip Paul
Last Updated:
Shubman Gill: খারাপ ফর্মের কারণে টি-২০ বিশ্বকাপে খেলার সৌভাগ্য হয়নি শুভমান গিলের। এবার নিজের আগামী টার্গেট ফিক্সড করে ফেললেন ভারতের ওডিআই অধিনায়ক।
ভারতের ওয়ানডে দলের অধিনায়ক শুভমান গিল জানিয়েছেন, তাদের দলের প্রধান লক্ষ্য এখন ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ জেতা। রবিবার বিসিসিআইয়ের নমন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে কথা বলতে গিয়ে তিনি বলেন, দেশের হয়ে যে কোনও ফরম্যাটে বিশ্বকাপ জেতাই ক্রিকেটারদের সবচেয়ে বড় স্বপ্ন। আগের আসরে খুব কাছাকাছি গিয়েও শিরোপা হাতছাড়া হওয়ায় এবার সেই আক্ষেপ ঘোচাতে মরিয়া ভারতীয় দল।
২০২৩ সালের আইসিসি ক্রিকেট বিশ্বকাপে ভারত দারুণ পারফরম্যান্স করেছিল। পুরো টুর্নামেন্টে টানা ১০টি ম্যাচ জিতে ফাইনালে উঠেছিল দলটি। কিন্তু শেষ পর্যন্ত ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে শিরোপা হাতছাড়া হয়। সেই হার এখনো ভারতীয় ক্রিকেটারদের মনে দাগ কেটে আছে বলে জানান গিল।
গিল বলেন, গতবার ভারতে অনুষ্ঠিত ফাইনালে তারা শিরোপার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল। তাই এবার দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হতে যাওয়া পরবর্তী বিশ্বকাপে আবার সেই সুযোগ পাওয়াকে বড় সুযোগ হিসেবে দেখছেন তিনি। তার মতে, দেশের জন্য বিশ্বকাপ জেতাই দলের চূড়ান্ত লক্ষ্য এবং সেই ভাবনাই মাঝে মাঝে তার মাথায় ঘোরে।
advertisement
advertisement
এদিকে ভারতের টি–টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদব জানান, যদি তিনি কোনও ম্যাচ আবার খেলতে পারতেন, তাহলে ২০২৩ সালের বিশ্বকাপ ফাইনালই বেছে নিতেন। তিনি বলেন, আহমেদাবাদে হওয়া সেই ফাইনাল ম্যাচটি আবার খেলতে পারলে এবার জয় নিয়ে মাঠ ছাড়তে চাইতেন।
আরও পড়ুনঃ IPL 2026 New Rules: এবার আইপিএলে একগুচ্ছ নতুন নিয়ম! দলগুলিকে জানিয়ে দিল বোর্ড, আপনার কি জানা আছে?
advertisement
সূর্যকুমার আরও বলেন, ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপ জয়ের পর ভারতীয় ক্রিকেটে আত্মবিশ্বাস অনেক বেড়েছে। ভবিষ্যতে তারা আরও সাফল্য পেতে চায়। তার মতে, সামনে টি–টোয়েন্টি বিশ্বকাপ জয়ের ধারা বজায় রাখা এবং ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেটে স্বর্ণপদক জেতাও ভারতের বড় লক্ষ্য হয়ে উঠেছে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 16, 2026 12:11 PM IST










