IPL 2026 : ১৪০ কেজি ওজনের আনফিট ক্রিকেটার! আইপিএল কাঁপিয়েছিলেন, ৭৭ বলে ২০৫ রান করা ক্রিকেটারের এখন এমন অবস্থা...
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
IPL 2026 : তিনি ছিলেন ১৪০ কেজি ওজনের ক্রিকেটার। তাঁর উচ্চতা ছিল ৬ ফিট। সেই রাখিম কর্নওয়ালকে এখন আর ক্রিকেট মাঠে দেখা যায় না।
নয়াদিল্লি : ১৪০ কেজি ওজন এবং প্রায় ৬ ফুট উচ্চতা তাঁর। “আনফিট” ক্রিকেটার বলা হত তাঁকে। একসময় মাঠে ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞ চালিয়ে টি২০ ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করে ইতিহাস গড়েছিলেন। তিনি হলেন রাখিম কর্নওয়াল।
২৬৬.২৩ স্ট্রাইক রেটে মাত্র ৭৭ বলে ২০৫ রান করেছিলেন তিনি। তাঁর সেই ইনিংসে ছিল ১৭টি চার এবং ২২টি ছক্কা। এই অসাধারণ ইনিংস আজও টি২০ ক্রিকেটের সবচেয়ে বিধ্বংসী ব্যাটিং পারফরম্যান্সগুলোর একটি হিসেবে ধরা হয়। ১৪০ কেজির কাছাকাছি ওজন এবং বিশাল গড়নের কারণে তাঁকে অনেক সময় “আনফিট” বলা হত। তবে তাঁর ব্যাটিং দক্ষতা ছিল অসাধারণ।
advertisement
এখন তিনি আগের মতো আন্তর্জাতিক ক্রিকেটে সক্রিয় নন এবং অনেকটাই আলোচনার বাইরে চলে গেছেন। ওয়েস্ট ইন্ডিজের স্পিন বোলিং অলরাউন্ডার রাকিম কর্নওয়াল ক্রিকেট ইতিহাসের সবচেয়ে ভারী ক্রিকেটারদের একজন। এই অলরাউন্ডারের উচ্চতা ৬ ফুটের বেশি এবং ওজন ১৪০ কেজিরও বেশি।
advertisement
এত ওজন থাকা সত্ত্বেও রাখিম কর্নওয়াল একজন অত্যন্ত প্রতিভাবান ক্রিকেটার। তিনি এখনও পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১০টি টেস্ট ম্যাচ খেলেছেন, ২৬১ রান করার পাশাপাশি ৩৫টি উইকেটও নিয়েছেন। গত ৩ বছর ধরে ওয়েস্ট ইন্ডিজ দলের বাইরে রয়েছেন এবং অনেকটাই আড়ালে চলে গেছেন।
advertisement
ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার কর্নওয়াল ২০২২ সালে আমেরিকায় অনুষ্ঠিত আটলান্টা ওপেন টি২০ লিগে অসাধারণ ডাবল সেঞ্চুরি করেন। তিনি আটলান্টা ফায়ার দলের হয়ে ২৬৬.২৩ স্ট্রাইক রেটে মাত্র ৭৭ বলে ২০৫ রান করেন। তাঁর সেই বিধ্বংসী ইনিংসে ছিল ১৭টি চার এবং ২২টি ছক্কা।
আরও পড়ুন- এত টাকা নিয়েও বল করছে না! সমালোচনা শুরু হতেই মুখ খুলল অস্ট্রেলিয়া, যা করলেন KKR অলরাউন্ডার গ্রিন…
২০১৯ সালে ওয়েস্ট ইন্ডিজের হয়ে টেস্ট অভিষেক করেন। তিনি মোট ১০টি টেস্ট ম্যাচ খেলেছেন এবং ১৮.৬৪ গড়ে ২৬১ রান করেছেন, যার মধ্যে ২টি অর্ধশতক রয়েছে। টেস্টে তারঁ সর্বোচ্চ স্কোর ৭৩। পাশাপাশি তিনি ৩৫টি উইকেটও নিয়েছেন।
advertisement
তিনি শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন ১২ থেকে ১৪ জুলাই ২০২৩-এ ভারতের বিরুদ্ধে। এরপর থেকেই তাঁকে দল থেকে বাদ দেওয়া হয়।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Apr 02, 2026 12:57 PM IST








