advertisement

Mamata Banerjee: ভোট ঘোষণার পরদিনই রাজপথে মমতা-অভিষেক! সিলিন্ডারের দাম বৃদ্ধির প্রতিবাদ, প্রার্থী ঘোষণার আগেই চমক তৃণমূলের

Last Updated:

পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ সংশোধন (SIR) এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে বিতর্কের মতো ইস্যুগুলিকে আপাতত পিছনে ফেলে রান্নার গ্যাসের সঙ্কটকেই বড় রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে আনতে চাইছেন তিনি।

মমতা ও অভিষেক
মমতা ও অভিষেক
কলকাতা: বাংলায় ঘোষণা হয়ে গেল বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট। এর মাঝেই অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে গ্যাস সিলিন্ডারের দাম। শুরু হয়েছে সিলিন্ডারের আকাল। লাইনে দাঁড়িয়ে হয়রানির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। এই ইস্যুতে প্রচারে আজ মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দোপাধ্যায়। বিকেল চারটে কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং অবধি হবে এই মিছিল। সাধারণ মানুষের পাশে থাকার এই বার্তা দিয়েই শুরু হচ্ছে ২৬ এর ভোটের প্রচার।
এলপিজি গ্যাস সিলিন্ডার থেকে যানবাহনের সিএনজি গ্যাসের হাহাকার দেশজুড়ে। গৃহস্থের হেঁশেল থেকে রাস্তাঘাটে যান চলাচলেও মারাত্মক প্রভাব। এলপিজি গ্যাসের অভাবে স্কুলের মিড-ডে-মিল থেকে, হাসপাতাল, বিভিন্ন কলেজ, শিক্ষা প্রতিষ্ঠানের ক্যান্টিন, ছোট-বড় রেস্তোরাঁ ও বিভিন্ন মন্দিরের রান্নাবান্নায় কাটছাঁট করা হয়েছে। পেট্রোল পাম্পে তেল-গ্যাসের জন্য লম্বা লাইন অটো-গাড়ির।
advertisement
advertisement
টানা পাঁচদিন ধরনার পর, এবার ফের রাজপথে মমতা ও অভিষেক বন্দোপাধ্যায়। তিনি জানান, সামাজিক গৃহস্থ ঘর, আইসিডিএস, হোস্টেল, মিড-ডে  মিল, স্বাস্থ্য-সহ একাধিক খাতে ব্যাপক প্রভাব পড়েছে গ্যাস সঙ্কটের। পরিস্থিতি বিচারে, সেই কারণেই বুধে বৈঠকে বসেন তিনি।  তিনি বলেন, ‘এটা ঠিক একটা প্যানিক তৈরি হয়েছে। সেই কারণে মানুষ ভাবছে আমার একটা গ্যাস আছে, যদি ফুরিয়ে যায়, তাহলে একটা গ্যাস পেতে ২৫ দিন লাগবে, এটা চিন্তার  বিষয়। এখনও তেল-ডিজেলের সমস্যা হয়নি, এখন সমস্যা গ্যাসের।’ এর আগে কলকাতার সুবোধ মল্লিক স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করেছিল তৃণমূল, যেখানে কালো পোশাকে হাতা-খুন্তি বাজিয়ে প্রতিবাদ জানানো হয়েছিল।
advertisement
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বাংলার রাজনীতিতে গৃহস্থালির সমস্যাগুলি প্রায়ই বড় নির্বাচনী ইস্যু হয়ে ওঠে। রান্নার গ্যাসের সঙ্কটকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজনৈতিক বার্তা দিতে চাইছেন, তা ভোটের আগে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।  রাজনৈতিক মহলের মতে, ভোটের মুখে মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত কৌশলগতভাবে এই বিষয়টিকে সামনে নিয়ে এসেছেন। গ্যাসের দাম বৃদ্ধি এবং সরবরাহ নিয়ে অনিশ্চয়তার কারণে সাধারণ মানুষের মধ্যে যে উদ্বেগ তৈরি হয়েছে, সেটিকেই নির্বাচনী ইস্যু হিসেবে তুলে ধরে ভোট প্রচারের পরে প্রথম প্রচারে নামছে তৃণমূল কংগ্রেস ।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: ভোট ঘোষণার পরদিনই রাজপথে মমতা-অভিষেক! সিলিন্ডারের দাম বৃদ্ধির প্রতিবাদ, প্রার্থী ঘোষণার আগেই চমক তৃণমূলের
Next Article
advertisement
Harish Rana: ‘সবাইকে ক্ষমা করে দিও,’ নিষ্কৃতি মৃত্য়ুর পথে হরিশ রাণা! চোখের জলে বিদায় পরিবারের
‘সবাইকে ক্ষমা করে দিও,’ নিষ্কৃতি মৃত্য়ুর পথে হরিশ রাণা! চোখের জলে বিদায় পরিবারের
  • হরিশ রাণাকে চোখের জলে বিদায় পরিবারের

  • ‘সবাইকে ক্ষমা করে দিও, যাওয়ার সময় এসেছে, কেমন!,’

  • ২২ সেকেন্ডের মর্মান্তিক ভিডিও

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement