advertisement

West Bengal Elections 2026: মুখ্যসচিব-স্বরাষ্ট্র সচিবের পর এবার রাজ্য পুলিশের ডিজি-কলকাতার পুলিশ কমিশনারকেও সরিয়ে দিল কমিশন! কে কে নতুন পদে এলেন?

Last Updated:

West Bengal Elections 2026: ভোটের আগেই পুলিশ প্রশাসনে বিপুল রদবদল করল নির্বাচন কমিশন। কারা এলেন নতুন দায়িত্বে?

কে কে কোন পদে গেলেন?
কে কে কোন পদে গেলেন?
কলকাতা: বাংলায় ঘোষণা হয়ে গেল বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট। আর তার কয়েক ঘণ্টার মধ্যেই রাজ্যের শীর্ষ প্রশাসনিক স্তরে বদল করল নির্বাচন কমিশন। মুখ্যসচিবের পদ থেকে সরিয়ে দেওয়া হল নন্দিনী চক্রবর্তীকে। সরানো হয়েছে রাজ্যের স্বরাষ্ট্রসচিব জগদীশপ্রসাদ মীনাকেও। জানিয়ে দেওয়া হয়েছে, ভোট শেষ না-হওয়া পর্যন্ত নির্বাচন সংক্রান্ত কোনও কাজ করতে পারবেন না তাঁরা। আর ভোট ঘোষণার পরদিন, অর্থাৎ আজ বাংলার পুলিশ মহলেও বিরাট রদবদল করা হল।
রাজ্য পুলিশের ডিজি পীযূষ পান্ডেকে সরিয়ে তাঁর জায়গায় আনা হল সিদ্ধনাথ গুপ্তাকে। বদলে দেওয়া হল কলকাতার পুলিশ কমিশনারকেও। সুপ্রতীম সরকারের জায়গায় কলকাতার পুলিশ কমিশনার করা হল অজয় কুমার নন্দাকে। নটরাজন রমেশ বাবু হলেন ডিজি কারেকশনাল সার্ভিস। অজয় রানাডে হলেন এডিজি এলও। আজ বিকেল তিনটের মধ‍্যে নির্দেশ কার্যকর করতে হবে। যাঁদের সরানো হল, তাঁরা নির্বাচন সংক্রান্ত কোনও কাজে যুক্ত হতে পারবেন না।
advertisement
advertisement
এদিকে, রাজ্যের নতুন মুখ্যসচিব হলেন দুষ্মন্ত নারিয়ালা। বিপর্যয় মোকাবিলা দফতরের সচিব ছিলেন তিনি। সঙ্গে ছিল উত্তরবঙ্গ উন্নয়ন দফতর ও কারা দফতরের অতিরিক্ত দায়িত্ব। আর নতুন স্বরাষ্ট্রসচিব হলেন সঙ্ঘ্মিত্রা ঘোষ। তিনি হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স দফতরের সচিব ছিলেন। সোমবার দুপুর ৩টের মধ্যে তাঁরা নিজ নিজ দায়িত্ব গ্রহণ করবেন বলে জানিয়েছে কমিশন।
advertisement
রবিবারই বাংলা সহ পাঁচ রাজ্যের নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে কেন্দ্রীয় নির্বাচন। ইতিমধ্যেই রাজ্যে লাগু হয়ে গিয়েছে নির্বাচনী আচরণ বিধি। আইন-শৃঙ্খলার দায়িত্ব কমিশনের হাতে। আর বাংলার ভোটের নির্ঘন্ট ঘোষণার দিনই বড় সিদ্ধান্ত নিয়েছিল নির্বাচন কমিশন। বদল করা হল রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্র সচিব। আর এবার পুলিশ মহলেও বিপুল রদবদল করা হল।
view comments
বাংলা খবর/ খবর/নির্বাচন/
West Bengal Elections 2026: মুখ্যসচিব-স্বরাষ্ট্র সচিবের পর এবার রাজ্য পুলিশের ডিজি-কলকাতার পুলিশ কমিশনারকেও সরিয়ে দিল কমিশন! কে কে নতুন পদে এলেন?
Next Article
advertisement
Harish Rana: ‘সবাইকে ক্ষমা করে দিও,’ নিষ্কৃতি মৃত্য়ুর পথে হরিশ রাণা! চোখের জলে বিদায় পরিবারের
‘সবাইকে ক্ষমা করে দিও,’ নিষ্কৃতি মৃত্য়ুর পথে হরিশ রাণা! চোখের জলে বিদায় পরিবারের
  • হরিশ রাণাকে চোখের জলে বিদায় পরিবারের

  • ‘সবাইকে ক্ষমা করে দিও, যাওয়ার সময় এসেছে, কেমন!,’

  • ২২ সেকেন্ডের মর্মান্তিক ভিডিও

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement