advertisement

West Bengal Elections 2026: ভোট ঘোষণা হতেই রাজ্যের মুখ্যসচিব-স্বরাষ্ট্রসচিব বদল! নতুন কারা দায়িত্বে এলেন? কী তাঁদের পরিচয়?

Last Updated:

West Bengal Elections 2026: ভোটের দামামা বেজে গেল বাংলায়। আর ঠিক ভোট ঘোষণার পরই রাজ্যের মুখ্যসচিব-স্বরাষ্ট্রসচিবকে সরিয়ে দিল নির্বাচন কমিশন।

ভোটের মুখেই মুখ্যসচিব-স্বরাষ্ট্র সচিব বদল
ভোটের মুখেই মুখ্যসচিব-স্বরাষ্ট্র সচিব বদল
কলকাতা: বাংলায় ঘোষণা হয়ে গেল বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট। আর তার কয়েক ঘণ্টার মধ্যেই রাজ্যের শীর্ষ প্রশাসনিক স্তরে বদল করল নির্বাচন কমিশন। মুখ্যসচিবের পদ থেকে সরিয়ে দেওয়া হল নন্দিনী চক্রবর্তীকে। সরানো হয়েছে রাজ্যের স্বরাষ্ট্রসচিব জগদীশপ্রসাদ মীনাকেও। জানিয়ে দেওয়া হয়েছে, ভোট শেষ না-হওয়া পর্যন্ত নির্বাচন সংক্রান্ত কোনও কাজ করতে পারবেন না তাঁরা। নির্বাচনের আগে
রাজ্যের নতুন মুখ্যসচিব হলেন দুষ্মন্ত নারিয়ালা। বিপর্যয় মোকাবিলা দফতরের সচিব ছিলেন তিনি। সঙ্গে ছিল উত্তরবঙ্গ উন্নয়ন দফতর ও কারা দফতরের অতিরিক্ত দায়িত্ব। আর নতুন স্বরাষ্ট্রসচিব হলেন সঙ্ঘ্মিত্রা ঘোষ। তিনি হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স দফতরের সচিব ছিলেন। সোমবার দুপুর ৩টের মধ্যে তাঁরা নিজ নিজ দায়িত্ব গ্রহণ করবেন বলে জানিয়েছে কমিশন।
advertisement
advertisement
রবিবারই বাংলা সহ পাঁচ রাজ্যের নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে কেন্দ্রীয় নির্বাচন। ইতিমধ্যেই রাজ্যে লাগু হয়ে গিয়েছে নির্বাচনী আচরন বিধি। আইন-শৃঙ্খলার দায়িত্ব কমিশনের হাতে। আর বাংলার ভোটের নির্ঘন্ট ঘোষণার দিনই বড় সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। বদল করা হল রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্র সচিব।
জানা গিয়েছে, সোমবার নব নিযুক্ত মুখ্যসচিব ও স্বরাষ্ট্র সচিবকে যোগ দিতে হবে নবান্নে। তারপর দুষ্মন্ত নারিয়ালা ও সঙ্ঘ্মিত্রা ঘোষ সঙ্গে নির্বাচন সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে বৈঠক করবে। প্রসঙ্গত, এর আগে বাংলার মুখ্যসচিব পদে ছিলেন নন্দিনী চক্রবর্তী। আর স্বরাষ্ট্রসচিব পদে ছিলেন জগদীশপ্রসাদ মিনা। তাদের বদলে নতুন দুজন নির্বাচনের সময় কেমন দায়িত্বভার সামলান, সেটাই দেখার।
advertisement
দুষ্মন্ত ১৯৯৩ সালের ব্যাচের আইএএস আধিকারিক। আগে রাজ্য সরকারের উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের অতিরিক্ত মুখ্যসচিব পদে কর্মরত ছিলেন তিনি। সামলেছেন বিপর্যয় মোকাবিলা এবং অসামরিক প্রতিরক্ষা দফতরের দায়িত্বও। অতিরিক্ত দায়িত্ব হিসাবে সেচ দফতরও সামলেছেন অতীতে। এদিকে, নতুন স্বরাষ্ট্রসচিব সংঘমিত্রা ১৯৯৭ ব্যাচের পশ্চিমবঙ্গ ক্যাডারের আইএএস অফিসার। এত দিন তিনি নারী ও শিশুকল্যাণ দফতরের প্রধান সচিব ছিলেন। এই দফতরে তিনি রাজ্যের নারী-শিশু কল্যাণ, সামাজিক সুরক্ষা এবং বিভিন্ন সামাজিক প্রকল্পের প্রশাসনিক দায়িত্বভার সামলাতেন।
view comments
বাংলা খবর/ খবর/নির্বাচন/
West Bengal Elections 2026: ভোট ঘোষণা হতেই রাজ্যের মুখ্যসচিব-স্বরাষ্ট্রসচিব বদল! নতুন কারা দায়িত্বে এলেন? কী তাঁদের পরিচয়?
Next Article
advertisement
হাতে মাত্র ৪৮ ঘণ্টা...! ১৮ মার্চের মধ্যেই, জেলায় জেলায় পর্যবেক্ষকদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশ কমিশনের
১৮ মার্চের মধ্যেই...! জেলায় জেলায় পর্যবেক্ষকদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশ কমিশনের
  • জেলায় জেলায় পর্যবেক্ষকদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশ

  • পর্যবেক্ষকদের বড় নির্দেশ কমিশনের!

  • ১৮ মার্চের মধ্যেই পর্যবেক্ষকদের রিপোর্টের নির্দেশ

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement