advertisement

SIR সম্পূর্ণ না হওয়া পর্যন্ত ভোট নয়! হিংসামুক্ত নির্বাচন চাই! ভোট ঘোষণা হতেই প্রতিক্রিয়া শমীকের

Last Updated:

'নো এসআইআর, নো ভোট' এসআইআর প্রসঙ্গে আর কী বললেন শমীক?

কী বললেন শমীক
কী বললেন শমীক
নয়াদিল্লি: রবিবার বিকেলেই ভোটের দিনক্ষণ ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন। সেই প্রসঙ্গে এই দিন শমীক ভট্টাচার্য বলেন,”এই দু’দফার ভোটকে স্বাগত জানাই। আশা করি ভালভাবেই ভোট মিটবে।”
advertisement
advertisement
প্রসঙ্গত, এইদিনের সাংবাদিক বৈঠকে রাজ্যে বারংবার ‘ভয়মুক্ত’ পরিবেশে ভোটের কথা জানিয়েছিলেন জ্ঞানেশ কুমার। এবার ‘ভয়মুক্ত’ পরিবেশের কথা শোনা গেল বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের গলাতেও। তিনি বলেন, “ভয়মুক্ত পরিবেশে ভোট করার জন্য জাতীয় নির্বাচন কমিশনকে আহ্বান জানাচ্ছি।”
এইদিন তার গলাতে ফুটে ওঠে এসআইআর প্রসঙ্গও। তিনি বলেন, “এসআইআর এখনও সম্পূর্ণ হয়নি। আর এসআইআর সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আমরা ভোট হতে দেব না। এটা আমাদের আগেও দাবি ছিল। এখনও আছে।”
advertisement
প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্যে ঘোষণা হল নির্বাচনের নির্ঘণ্ট। দিল্লির বিজ্ঞান ভবনে বিকেল ৪টেয় সাংবাদিক বৈঠকে দিন ঘোষণা করলেন নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন ফুল বেঞ্চ। ২৩ ও ২৯ এপ্রিল হবে ভোটগ্রহণ, ফলপ্রকাশ ৪মে! বাংলায় প্রথম দফায় ১৫২ টি আসন এর ভোট,, দ্বিতীয় দফায় ১৪২ টি আসন এর ভোট।  ২০২১ সালের বিধানসভা নির্বাচন হয়েছিল আট দফায়। এ বার  দুই দফায় ভোট হবে। কমিশন সূত্রে খবর, কম দফায় ভোট হলেও পশ্চিমবঙ্গের রাজনৈতিক হিংসার কথা মাথায় রেখে বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী এবং পর্যবেক্ষক নিয়োগ করা হবে। অবাধ ও শান্তিপূর্ণ ভোট করাতে কমিশন বদ্ধপরিকর।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
SIR সম্পূর্ণ না হওয়া পর্যন্ত ভোট নয়! হিংসামুক্ত নির্বাচন চাই! ভোট ঘোষণা হতেই প্রতিক্রিয়া শমীকের
Next Article
advertisement
Kolkata News: টালিগঞ্জ বিধানসভা এলাকায় একটি গাড়ি থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকা, আটক ১
টালিগঞ্জ বিধানসভা এলাকায় একটি গাড়ি থেকে উদ্ধার লক্ষ লক্ষ ক্যাশ টাকা, আটক ১
  • একটি গাড়ি থেকে মোট ৩৭ লক্ষ ৯৭ হাজার টাকা বাজেয়াপ্ত করেছে এসএসটি

  • নেতাজি নগর থানার পুলিশ ও SST দলের উপস্থিতিতেই এই অভিযান চালানো হয়

  • বাজেয়াপ্ত নগদ টাকা আয়কর দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে, আটক ১

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement