advertisement

ভয়ঙ্কর! ময়নাতদন্তের জন্য রাখা মৃতদেহ ক্ষতবিক্ষত করছে কুকুরের দল, হাসপাতালে শিউরে ওঠা দৃশ্য

Last Updated:

পরিবারের লোক জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায় যখন ছবিটা দেওয়া হয়, তখন সব ঠিকই ছিল৷ কিন্তু ময়নাতদন্তের ঘরে গিয়ে দেখা যায় মৃতদেহের মুখে আঁচড়-কামড়ের দাগ এবং চারিদিকে রক্তমাখা পায়ের ছাপ৷

ময়নাতদন্তের জন্য রাখা মৃতদেহ ক্ষতবিক্ষত করছে কুকুর
ময়নাতদন্তের জন্য রাখা মৃতদেহ ক্ষতবিক্ষত করছে কুকুর
ফের সামনে এল স্বাস্থ্যবিভাগের গাফিলতি৷ ঘটনাস্থল এবার বিহারের মুঙ্গের৷ যে ঘটনা প্রকাশ্যে এসেছে তা রীতিমতো চমকে ওঠার মতো৷ হাসপাতালের মর্গে রাখা মৃতদেহ খুঁটে খাচ্ছে কুকুরের দল৷ ঘটনাটি সদর হাসপাতালের৷
যে তথ্য সামনে এসেছে তা থেকে জানা যাচ্ছে, সদর হাসপাতালের জরুরি বিভাগের সামনে মৃতদেহ রেখে পালিয়ে যান কয়েকজন যুবক৷ কর্তৃপক্ষের কাছ থেকে খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছয় কিন্তু দেহ চিহ্নিত করা এরপরে মৃতদেহ মর্গে রেখে দেওয়া হয়৷ পুলিশ মৃতদেহের ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে৷ মৃতের পরিবারের লোক মধ্যরাতে দেহ চিহ্নিত করে৷ কিন্তু পরের দিন সকালো পৌঁছনোর পরে দেখা যায় মৃতের শরীর ক্ষতবিক্ষত এবং চারদিকে রক্তে মাখা কুকুরের পায়ের ছাপ৷
advertisement
advertisement
আরও পড়ুন: গাজোলে স্কুলে ঢুকে ছাত্রীকে গণধর্ষণ! প্রশ্নের মুখে বিদ্যালয়ের পরিকাঠামো, তুঙ্গে রাজনৈতিক তরজা
পরিবার সূত্রে জানা যাচ্ছে, মৃতের নাম মহম্মদ আনওয়ার৷ তাঁর পরিবারের লোক জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায় যখন ছবিটা দেওয়া হয়, তখন সব ঠিকই ছিল৷ কিন্তু ময়নাতদন্তের ঘরে গিয়ে দেখা যায় মৃতদেহের মুখে আঁচড়-কামড়ের দাগ এবং চারিদিকে রক্তমাখা পায়ের ছাপ৷ খুব স্বাভাবিকভাবেই মৃতের পরিবারের লোক এই দৃশ্য দেখে যারপর নাই ক্ষুব্ধ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ভয়ঙ্কর! ময়নাতদন্তের জন্য রাখা মৃতদেহ ক্ষতবিক্ষত করছে কুকুরের দল, হাসপাতালে শিউরে ওঠা দৃশ্য
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement