advertisement

পোড়া রুটি খেতে দেওয়ার অপরাধে স্ত্রীকে তিন তালাক দিলেন স্বামী

Last Updated:

রুটি পুড়ে গিয়েছে ৷ এটাই ছিল অপরাধ ৷ আর এই অপরাধের জেরেই তিন তালাক দিল স্বামী ৷ এমনই ঘৃণ্য ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মেহবুবা জেলার পারেঠা গ্রামে ৷

#লখনউ: রুটি পুড়ে গিয়েছে ৷ এটাই ছিল অপরাধ ৷ আর এই অপরাধের জেরেই তিন তালাক দিল স্বামী ৷ এমনই ঘৃণ্য ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মেহবুবা জেলার পারেঠা গ্রামে ৷
তিন তালাক প্রথাকে ‘অসাংবিধানিক’ ৷ কয়েক মাস আগে এমনটাই রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট ৷ কিন্তু সুপ্রিম কোর্টের রায়ের পরও তিন তালাকের পর ঘৃণ্য একটি আজও অব্যাহত ৷ ফের সেই তিন তালাকেরই স্বীকার হলেন মেহবুবা জেলার ২৪ বছরের এক মহিলা ৷ পোড়া রুটি বানানোর অভিযোগে তিন তালাক দিয়ে বাড়ি থেকে বের করে দেয় তাঁর স্বামী ৷ এই ঘটনার বিরুদ্ধেই থানায় অভিযোগ দায়ের করেন ওই মহিলা ৷ এরপরই প্রকাশ্যে আসে গোটা ঘটনাটি ৷
advertisement
advertisement
গত বছরই বিয়ে করেন তারা ৷ বিয়ের পর থেকেই নানা অজুহাতে স্ত্রীয়ের উপর অত্যাচার চালাত স্বামী ৷ এমনকী, তাঁর স্বামী জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকা দিতেন বলেও অভিযোগ করেন স্ত্রী ৷
গত বছর ২২ অগস্ট শীর্ষ আদালত রায় দিয়েছিল, তিন তালাক প্রথা অবৈধ এবং অসাংবিধানিক ৷ কিন্তু এই রায় তিন তালাকে লাগাম পরাতে পারেনি। সুপ্রিম কোর্ট তালাক-এ-বিদ্দৎ-কে অবৈধ বলে রায় দিলেও এই কাজের জন্য শাস্তির কোনও বিধান নেই বর্তমান আইনে। এবং তারই সুযোগ নিয়ে মুখে বা চিঠিতে, ফোন বা ইন্টারনেটে এমন তালাক দেওয়ার ঘটনা আকছার ঘটছে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
পোড়া রুটি খেতে দেওয়ার অপরাধে স্ত্রীকে তিন তালাক দিলেন স্বামী
Next Article
advertisement
হাসপাতালের বিল ছুঁয়েছে ১.৫ কোটি টাকা! ৪ বছর পার...কেন স্ত্রীকে বাড়ি নিয়ে যাননি স্বামী? মামলা দায়ের হাইকোর্টে
হাসপাতালের বিল ছুঁয়েছে ১.৫ কোটি টাকা! ৪ বছর পার...কেন স্ত্রীকে বাড়ি নিয়ে যাননি স্বামী?
  • কলকাতা হাইকোর্টে স্বামীর ভূমিকা নিয়ে অসন্তোষ, স্ত্রী প্রায় সাড়ে চার বছর ধরে বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন.

  • বিচারপতি কৃষ্ণ রাও মহিলাকে সরকারি হাসপাতালে স্থানান্তর ও শারীরিক মূল্যায়নের নির্দেশ দিয়েছেন.

  • চিকিৎসা রিপোর্ট দুই সপ্তাহের মধ্যে জমা দিতে হবে, মামলার পরবর্তী শুনানি ৩০ মার্চ.

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement