advertisement

IMD Jhargram Weather Update: কালবৈশাখীর সম্ভাবনা রাজ্যে, আজ কেমন থাকবে ঝাড়গ্রামের আবহাওয়া জানালো হাওয়া অফিস

Last Updated:
Jhargram Weather Update Today: দক্ষিণবঙ্গে কালবৈশাখীর দাপট শুরুর সংকেত। আজ ঝাড়গ্রামে আকাশ মেঘলা থাকার পাশাপাশি বইতে পারে ঝোড়ো হাওয়া। গরমে স্বস্তি নাকি দুর্ভোগ? দেখে নিন আলিপুর আবহাওয়া দফতরের বার্তা।
1/5
বঙ্গোপসাগর থেকে বিপুল পরিমাণে জলীয়বাষ্প রাজ্যে প্রবেশের পরিপ্রেক্ষিতে আবহাওয়ায় ব্যাপক বদল লক্ষ্য করা যাচ্ছে। তাপমাত্রার ওঠানামা এবং জলীয়বাষ্পের কারণে কুয়াশার সম্ভাবনাও দেখা দিয়েছে সকালের দিকে।

2/5
আবহাওয়া দফতরের তরফ থেকে জঙ্গলমহলের ঝাড়গ্রামে বৃষ্টির সম্ভাবনার কথা আগেই জানানো হয়েছিল। সেই পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার রাতে বৃষ্টি হয়েছে বেশ কিছু জায়গায়।

3/5
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আজ বুধবার ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে দুই এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

4/5
আবহাওয়া দফতরের রিপোর্ট থেকে জানা যাচ্ছে, মঙ্গলবার ঝাড়গ্রামের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৫৭ থেকে ৮৮ শতাংশ। বৃষ্টি হয়েছে ০.৬ মিলিমিটার।

5/5
আজ ঝাড়গ্রামের সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রির কাছাকাছি ছিল এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রির কাছাকাছি থাকতে পারে। আজ থেকে আবহাওয়া উন্নতি লক্ষ্য করা যেতে পারে ঝাড়গ্রামে এবং তাপমাত্রার পারদ বাড়তে পারে।