advertisement

Purulia News: খুদে পড়ুয়াদের হাতে ফলছে টাটকা শাক-সবজি, অভিনব কায়দায় হাতেকলমে শিখছে চাষবাস! এখন থেকে ভবিষ্যতের প্রস্তুতি

Last Updated:

Purulia News: পড়াশোনার পাশাপাশি এবার বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের কৃষিকাজ সম্পর্কেও পাঠদান। বইয়ে সীমাবদ্ধ না থেকে কৃষি সম্পর্কে জ্ঞান দেওয়া এই উদ্যোগের মূল লক্ষ্য। যাতে পড়ুয়ারা ছোটবেলা থেকেই কৃষিকাজ সম্পর্কে অভিজ্ঞ হয়ে উঠতে পারে।

+
পড়াশোনার

পড়াশোনার পাশাপাশি হাতেকলমে চাষবাসের পাঠ

পুরুলিয়া, শান্তনু দাস: পড়াশোনার পাশাপাশি এবার ছাত্র-ছাত্রীদের কৃষিকাজ সম্পর্কেও পাঠদান। পুরুলিয়া জেলার কাশীপুর ব্লকের জীবনপুরে অবস্থিত শিকার কুহু আদিবাসী প্রাইমারি স্কুলে এই অভিনব উদ্যোগ গ্রহণ করেছেন স্কুলের শিক্ষক শিক্ষিকারা। বিদ্যালয় প্রাঙ্গণের বাগানেই এখন ছাত্র-ছাত্রীরা নিজেদের হাতে চাষ করছে আম, সফেদা, পেঁপে সহ বিভিন্ন ফলের গাছ এবং নানা ধরনের শাক-সবজি।
শুধু বইয়ের পড়াশোনায় সীমাবদ্ধ না থেকে বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে কৃষি সম্পর্কে জ্ঞান দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের তত্ত্বাবধানে ছাত্র-ছাত্রীরা নিয়মিতভাবে গাছ লাগানো, গাছের পরিচর্যা করা এবং চাষাবাদের বিভিন্ন কৌশল শিখছে। স্কুলের শিক্ষক গণপতি কিস্কু নিজেই হাতে-কলমে ছাত্রছাত্রীদের চাষবাসের প্রশিক্ষণ দিচ্ছেন।
আরও পড়ুন: জরুরি সময়ে মিলছে না মাতৃযান, চরম বিপদে প্রসূতিরা! কুলতলী গ্রামীণ হাসপাতালে যন্ত্রণার ছবি, সুদিনের অপেক্ষায় মানুষ
তিনি জানান, “প্রতিদিন নিয়মিতভাবে ছাত্র-ছাত্রীদের চাষাবাদ সম্পর্কে শেখানো হয়, যাতে তারা ছোটবেলা থেকেই কৃষিকাজ সম্পর্কে অভিজ্ঞ হয়ে উঠতে পারে এবং ভবিষ্যতে এই জ্ঞান কাজে লাগাতে পারে। এছাড়াও শিক্ষক-শিক্ষিকারা ছাত্রছাত্রীদের বিভিন্ন গাছের পরিচয়, গাছের উপকারিতা এবং পরিবেশের সঙ্গে গাছের গভীর সম্পর্ক সম্পর্কে বিস্তারিতভাবে অবগত করছেন। কোন গাছ কীভাবে পরিবেশের ভারসাম্য রক্ষা করে, মানুষের জীবনে তার কী গুরুত্ব, এসব বিষয়ও সহজভাবে বোঝানো হচ্ছে তাদের।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এর ফলে ছোটবেলা থেকেই ছাত্রছাত্রীদের মধ্যে প্রকৃতি ও কৃষির প্রতি গভীর আগ্রহ, ভালবাসা এবং পরিবেশ সচেতনতা গড়ে উঠছে। বিদ্যালয়ের এই উদ্যোগে ছাত্রছাত্রীদের মধ্যে যেমন চাষাবাদের প্রতি আগ্রহ বাড়ছে, তেমনই তারা বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে কৃষি সম্পর্কে গুরুত্বপূর্ণ জ্ঞান অর্জনের সুযোগ পাচ্ছে। স্কুলের এই ব্যতিক্রমী উদ্যোগকে স্থানীয় মানুষজনও সাধুবাদ জানিয়েছেন।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Purulia News: খুদে পড়ুয়াদের হাতে ফলছে টাটকা শাক-সবজি, অভিনব কায়দায় হাতেকলমে শিখছে চাষবাস! এখন থেকে ভবিষ্যতের প্রস্তুতি
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement