advertisement

Profitable Farming: কম খরচে কোটিপতি! এই একটি ফসল চাষে মাত্র এক বিঘা জমিতেই লাখ টাকার মুনাফা

Last Updated:

Profitable Farming: পূর্ব মেদিনীপুরে কৃষকরা ধানের পাশাপাশি আখ চাষে ঝুঁকছেন বেশি লাভের জন্য। খরচ, উৎপাদন ও লাভের হিসাব জেনে নিন বিস্তারিত

+
আখ

আখ চাষ 

এগরা, মদন মাইতি: ধান চাষের পাশাপাশি আখ চাষেই মিলছে সোনার ফসল। দু’হাতে মোটা টাকা কামাচ্ছেন এই এলাকার কৃষকরা। বিঘার পর বিঘা আখ চাষ করছেন কৃষকরা। পূর্ব মেদিনীপুর জেলার এগরার মহাবিশ্রা এলাকা। এই এলাকার কৃষকরা মূলত ধান চাষের পাশাপাশি আখ চাষ করেন। দীর্ঘ কয়েক দশক ধরে তারা এই চাষ করে আসছেন। এখানকার অনুকূল মাটি ও আবহাওয়ার জন্য আখের ফলনও ভাল হয়। ফলে কৃষকদের আগ্রহ দিন দিন বাড়ছে। অনেকেই ধান ছেড়ে আখ চাষের দিকেই ঝুঁকছেন।
আখ চাষের জন্য প্রথমে জমি ভাল করে চাষ দিতে হয়। এরপর মাটিতে জৈব সার ও রাসায়নিক সার মিশিয়ে প্রস্তুত করা হয়। সাধারণত জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে আখের কান্ড বা সেট রোপণ করা হয়। প্রতিটি কান্ডে ২-৩টি গাঁট থাকতে হয়। সেগুলো সারিবদ্ধভাবে মাটিতে পুঁতে দেওয়া হয়। কিছুদিন পর চারা বের হয়। নিয়মিত সেচ দিতে হয়। আগাছা পরিষ্কার করা জরুরি। রোগ-পোকা দমনের জন্য সময়মত ওষুধ প্রয়োগ করতে হয়। এই চাষে প্রচুর পরিচর্যার প্রয়োজন।
advertisement
আরও পড়ুন: দিঘায় একের পর এক ‘মৃত্যু’…! ভোটের ডিউটিতে আসা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের আকস্মিক মৃত্যুতে চাঞ্চল্য, যা ঘটল, তোলপাড় সৈকত নগরী!
খরচের দিক থেকে আখ চাষে একটু বেশি। এক বিঘা জমিতে প্রায় ২৫ থেকে ৩০ হাজার টাকা খরচ হয়। এর মধ্যে রয়েছে বীজ, সার, শ্রমিক ও সেচের খরচ। প্রায় ১০ থেকে ১২ মাসে আখ পরিপক্ক হয়। এরপর কেটে তোলা হয় ফসল। শ্রমিক দিয়ে আখ কাটা হয়। তারপর সেগুলো বাজারে বা কারখানায় বিক্রি করা হয়। এক বিঘা জমি থেকে প্রায় ২০০ থেকে ৩০০ কুইন্টাল পর্যন্ত আখ পাওয়া যায়। বাজারদর ভাল থাকলে আয়ও বাড়ে।
advertisement
advertisement
আরও পড়ুন: বিরাট নজির গড়লেন এগরার এই শিক্ষক, কুর্নিশ জানালেন সকলে, জানলে গর্বে বুক ফুলবে আপনারও
মহাবিশ্রা গ্রামের এক আখ চাষি পূর্ণেন্দু বিকাশ সাউ বলেন, “আমি গত ২৫ বছর ধরে এই আখ চাষ করে আসছি। এবছর আমি এক বিঘা আখ চাষ করেছি। ধান-বাদাম চাষের পাশাপাশি এই আখ চাষ লাভজনক বলেই চাষ করি। লাভ বেশ ভালই হয়। তবে এই চাষে প্রচুর পরিচর্যার প্রয়োজন। শ্রমিক খরচ বেশি।” তাঁর কথায়, সব খরচ বাদ দিয়েও এক বিঘায় ৪০ থেকে ৬০ হাজার টাকা পর্যন্ত লাভ হয়। সব মিলিয়ে, এই এলাকায় আখ চাষ এখন কৃষকদের জন্য লাভজনক ফসল হয়ে উঠছে। ভবিষ্যতে এই চাষ আরও বাড়বে বলেই আশা করছেন এলাকার কৃষকরা।
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Profitable Farming: কম খরচে কোটিপতি! এই একটি ফসল চাষে মাত্র এক বিঘা জমিতেই লাখ টাকার মুনাফা
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement