advertisement

১০ বছরের শিশুকন্যাকে ধর্ষণ করে গ্রেফতার ৯৯ বছরের বৃদ্ধ

Last Updated:

১০ বছরের শিশু কন্যাকে ধর্ষণ ৷ ঘটনায় অভিযুক্ত ৯৯ বছরের এক বৃদ্ধ ৷ ঘটনার তদন্তে নেমে চেন্নাই থেকে অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ ৷

#চেন্নাই: ১০ বছরের শিশু কন্যাকে ধর্ষণ ৷ ঘটনায় অভিযুক্ত ৯৯ বছরের এক বৃদ্ধ ৷ তদন্তে নেমে চেন্নাই থেকে অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ ৷ এই ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে ৷
জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তি চেন্নাইয়ের একটি নামী দামী সরকারি স্কুলের অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল ৷ ওই প্রিন্সিপালের বাড়িতেই নিজের মা বাবার সঙ্গে ভাড়া থাকত শিশুটি ৷ গত দু’বছর ধরে ওই বাড়িতেই ভাড়া ছিলেন তারা ৷ শনিবার সন্ধ্যে থেকে অভিযুক্তের ঘরেই ছিল শিশুটি ৷ সেখান থেকে রাতে বাড়ি ফিরতেই পেটে ব্যাথা অনুভব করে সে ৷ পেট ব্যাথায় ডুকরে ডুকরে কেঁদে উঠছিল মেয়েটি ৷ এরপরই তার মা লক্ষ্য করেন, শিশুকন্যাটির গোপনাঙ্গ থেকে অনবরত রক্ত ঝরছে ৷
advertisement
advertisement
চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে আসা হয় শিশুটিকে ৷ চিকিৎসকেরা পরীক্ষা নিরীক্ষা করেন ৷ এরপর মেডিকেল রিপোর্টেই ধর্ষণের ঘটনাটি স্পষ্ট হয়ে যায় ৷ এরপরই থানায় গিয়ে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন শিশুটির বাবা ৷
advertisement
অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে ৷ জেরার মুখে ঘটনার দায়ও স্বীকার করে নিয়েছে ওই অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল ৷ পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত ব্যক্তির পাঁচ ছেলে মেয়ে রয়েছে ৷ যারা প্রত্যেকেই তামিলনাড়ুর নামী দামী সংস্থায় কর্মরত ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
১০ বছরের শিশুকন্যাকে ধর্ষণ করে গ্রেফতার ৯৯ বছরের বৃদ্ধ
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement