advertisement

উত্তরপ্রদেশে জেলের মধ্যে গ্যাংস্টার মুন্না বজরঙ্গীকে গুলি করে খুন

Last Updated:

জেলের মধ্যেই গুলি করে খুন করা হল কুখ্যাত ডন মুন্না বজরঙ্গীকে (৫১) । সোমবার উত্তরপ্রদেশের বাগপত জেলের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷

#লখনউ: জেলের মধ্যেই গুলি করে খুন করা হল কুখ্যাত ডন মুন্না বজরঙ্গীকে (৫১) । সোমবার উত্তরপ্রদেশের বাগপত জেলের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷ ২০০৫ সালে বিজেপি নেতাকে খুন করার অভিযোগ উঠে তার বিরুদ্ধে ৷ সোমবার এই মামলায় তাকে আদালত পেশ করার কথা ছিল ৷ ঘটনার জেরে জেলার-সহ তিনজনকে সাসপেন্ড করা হয়েছে ৷
সূত্রের খবর, এদিন সকাল ৬:৩০টা নাগাদ বাগপত কয়েদিরা যখন চা খাচ্ছিল তখনই মাফিয়া সুনীল রাঠীর নাম আরেক জেলের কয়েদি আচমকা গ্যাংস্টার মুন্না বজরঙ্গীকে লক্ষ্য করে গুলি চালায় ৷ পুলিশ জানিয়েছে, তাকে লক্ষ্য করে ১০ বার গুলি করা হয় ৷ এরপর জেলের নর্দমায় তার দেহ ফেলে দেওয়া হয় ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় তার ৷ রবিবারই ঝাঁসি থেকে বাগপত জেলে মুন্নাকে ট্রান্সফার করা হয় ৷
advertisement
advertisement
মুন্না বজরঙ্গী ওরফে প্রেম প্রকাশকে বিজেপি নেতাকে খুন করার অভিযোগে মুম্বই থেকে অক্টোবর ২০০৯ গ্রেফতার করা হয় ৷
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন ৷ তিনি জানিয়েছেন, জেলের ভিতরে এরকম ঘটনা অত্যন্ত গুরুতর ৷ দোষীদের কঠোর শাস্তি দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি ৷ বজরঙ্গীর বিরুদ্ধে খুন ও তোলাবাজির প্রায় ৪০টি মামলা রয়েছে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
উত্তরপ্রদেশে জেলের মধ্যে গ্যাংস্টার মুন্না বজরঙ্গীকে গুলি করে খুন
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement