advertisement

প্রতিবাদের অধিকার কাড়তে চাইছে বিজেপি! এআই বিক্ষোভ কাণ্ডে উদয় ভানুর গ্রেফতারে সরব কংগ্রেস

Last Updated:

দিল্লির এইআই সম্মেলনে খালি গায়ে প্রতিবাদের ঘটনায় যুব কংগ্রেস সভাপতি উদয় ভানু চিবের গ্রেফতার প্রসঙ্গে এবার সরব কংগ্রেস৷

প্রতিবাদের অধিকার কাড়তে চাইছে বিজেপি! এআই বিক্ষোভ কাণ্ডে উদয় ভানুর গ্রেফতারে সরব কংগ্রেস
প্রতিবাদের অধিকার কাড়তে চাইছে বিজেপি! এআই বিক্ষোভ কাণ্ডে উদয় ভানুর গ্রেফতারে সরব কংগ্রেস
নয়াদিল্লি: দিল্লিতে এইআই সম্মেলনে কংগ্রেসের খালি গায়ে প্রতিবাদের ঘটনায় যুব কংগ্রেস সভাপতি উদয় ভানু চিবকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ৷ ঘটনায় এবার তীব্র প্রতিক্রিয়া জানাল কংগ্রেস৷ সোশ্যাল মিডিয়া পোস্টে এই ঘটনাককে ‘প্রতিবাদের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা’ বলে কটাক্ষ কংগ্রেসের৷
সোশ্যাল মিডিয়ার পোস্টে কংগ্রেসের পক্ষ থেকে লেখা হয়েছে, ‘‘দিল্লি পুলিশ আইওয়াইসি-র জাতীয় সভাপতি উদয় ভানু চিব জিকে গ্রেফতার করেছে। এই গ্রেফতার সম্পূর্ণ অসাংবিধানিক। নরেন্দ্র মোদীর খেয়ালখুশির ফল। দেশের সংবিধান প্রতিটি নাগরিককে প্রতিবাদের অধিকার দিয়েছে। নরেন্দ্র মোদী সেই অধিকারই কেড়ে নিতে চান। আমরা এই ধরনের কৌশলে ভয় পাওয়ার নয়। আমরা জনগণের কণ্ঠস্বর তুলে ধরতে থাকব, তাদের জন্য লড়াই চালিয়ে যাব।’’
advertisement
advertisement
advertisement
প্রসঙ্গত, যুব কংগ্রেসের এই বিক্ষোভের পর থেকেই ঘটনার তীব্র নিন্দা করে বিজেপি৷ প্রধানমনন্ত্রী নরেন্দ্র মোদিও আর্ন্তজাতিক মঞ্চে এই ঘটনাকে কংগ্রেসের ‘নোংরা ও নগ্ন রাজনীতি’ বলে কটাক্ষ করেছেন৷ বিক্ষোভের ঘটনায় মঙ্গলবার উদয় ভানু চিবকে গ্রেফতার করেছে পুলিশ৷ পুলিশ সূত্রে তাঁকে এই বিক্ষোভের ‘মাস্টারমাইন্ড’ বা মূল পরিকল্পনাকারী বলে দাবি করা হয়েছে। সোমবার জিজ্ঞাসাবাদের জন্য দিল্লি পুলিশ উদয় ভানু চিবকে তিলক মার্গ থানায় তলব করে। সূত্রের খবর, তাঁকে আদালতে পেশ করা হতে পারে।
advertisement
পুলিশের দাবি, বিক্ষোভ সংক্রান্ত সমস্ত তথ্য উদয় ভানু চিবের কাছে ছিল এবং পরিকল্পনায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। জিজ্ঞাসাবাদের সময় তিনি পুলিশকে সহযোগিতা করেননি বলেও অভিযোগ। বেশিরভাগ প্রশ্নের উত্তর এড়িয়ে যান বা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন বলে জানা গিয়েছে। কংগ্রেস সাংসদ শশীকান্ত সেথিলের দাবি, ভোর সাড়ে ৪টা নাগাদ দিল্লি পুলিশ চিবকে তুলে নিয়ে যায় এবং প্রায় ২০ ঘণ্টা ধরে তিনি পুলিশি হেফাজতে ছিলেন।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
প্রতিবাদের অধিকার কাড়তে চাইছে বিজেপি! এআই বিক্ষোভ কাণ্ডে উদয় ভানুর গ্রেফতারে সরব কংগ্রেস
Next Article
advertisement
Mamata Banerjee on Kerala Name Change: 'সিপিএম- বিজেপির এখন লিখিত জোট, তাই কেরলের নাম বদল!' বাংলার বঞ্চনায় ক্ষুব্ধ মমতা
'সিপিএম- বিজেপির এখন লিখিত জোট, তাই কেরলের নাম বদল!' বাংলার বঞ্চনায় ক্ষুব্ধ মমতা
  • সিপিএম-বিজেপি এখন লিখিত জোট, অভিযোগ মমতার৷

  • কেরলের নাম বদল নিয়ে মমতার নিশানায় কেন্দ্র৷

  • কেরলের নাম বদলে সায় দিলেও পশ্চিমবঙ্গে কেন নয়, প্রশ্ন মমতার৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement