Crime News: নেশার টাকা না দেওয়ায় স্ত্রীর পেটে ধারালো অস্ত্র ঢুকিয়ে খুনের চেষ্টা, চাঞ্চল্য ধূপগুড়িতে
- Published by:Salmali Das
- local18
Last Updated:
Crime News: নেশার জন্য টাকা না দেওয়ায় স্ত্রীর উপর ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগে চাঞ্চল্য ছড়াল ধূপগুড়ি মহকুমায়। ঘটনাটি ঘটেছে এলাকার বারোঘরিয়া গ্রাম পঞ্চায়েত-এর সোনারডাঙ্গা পানবাড়ি এলাকায়। আহত গৃহবধূ জয়ধনী সরকারের অভিযোগ, সোমবার সন্ধ্যার দিকে তিনি বাড়িতে কাজ করছিলেন।
ধূপগুড়ি, রকি চৌধুরী: নেশার জন্য টাকা না দেওয়ায় স্ত্রীর উপর ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগে চাঞ্চল্য ছড়াল ধূপগুড়ি মহকুমায়। ঘটনাটি ঘটেছে এলাকার বারোঘরিয়া গ্রাম পঞ্চায়েত-এর সোনারডাঙ্গা পানবাড়ি এলাকায়। আহত গৃহবধূ জয়ধনী সরকারের অভিযোগ, সোমবার সন্ধ্যার দিকে তিনি বাড়িতে কাজ করছিলেন। সেই সময় তাঁর স্বামী তপন সরকার বাড়িতে এসে নেশার জন্য টাকা দাবি করেন। তিনি টাকা দিতে অস্বীকার করায় স্বামী আচমকা ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং ধারালো অস্ত্র নিয়ে তাঁর উপর হামলা চালান বলে অভিযোগ।
এই হামলায় জয়ধনী সরকারের পেটে গুরুতর আঘাত লাগে। প্রতিবেশীরা দ্রুত তাঁকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান, যেখানে তাঁর চিকিৎসা চলছে। ঘটনার পরই তিনি ধূপগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি স্বামী তপন সরকারের পাশাপাশি দেওর স্বপন সরকার ও ননদ সুমিত্রা বৈরাগীর নামও উল্লেখ করেছেন।
advertisement
advertisement
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে এবং অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। ঘটনাটি সামনে আসতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 24, 2026 7:55 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/জলপাইগুড়ি/
Crime News: নেশার টাকা না দেওয়ায় স্ত্রীর পেটে ধারালো অস্ত্র ঢুকিয়ে খুনের চেষ্টা, চাঞ্চল্য ধূপগুড়িতে










