advertisement

Chowmin at Rs 5: মাত্র পাঁচ টাকায় প্লেট ভর্তি চাউমিন! কোথায় পাবেন মন এবং পেট ভরানো 'টেস্টি স্ন্যাক্স'? রইল ঠিকানা

Last Updated:
Purulia News: বর্তমানে এই যুগে যেখানে সমস্ত কিছুর দাম আকাশ ছোঁয়া সেখানে মাত্র পাঁচ টাকায় চাউমিন বিক্রি করে বহু মানুষের মুখে হাসি ফোটাচ্ছে
1/7
ঝালদা, পুরুলিয়া: ফুড লাভারদের কাছে ফাস্টফুড মানে যেন স্বর্গ। ফাস্টফুড খেতে ভালবাসে না এমন মানুষের জুড়ি মেলা ভার। তাইত সন্ধ্যা নামতেই মনটা যেন ফাস্টফুডের জন্য আনচান করে ভোজনপ্রেমীদের। (শর্মিষ্ঠা ব্যানার্জি) (Representative Image)

2/7
তবে পকেটের কথা চিন্তা করে অনেকে সময়ই নিজের ইচ্ছেকে দমিয়ে রাখতে হয়। ‌এবার সেই সমস্ত ভোজনপ্রেমীদের জন্য মিলেছে একটি আদর্শ ঠিকানা। (Representative Image)

3/7
পুরুলিয়ার ঝালদার কোটশিলা টালি সেন্টারের নিকটে রয়েছে একটি ফাস্টফুডের দোকান। ‌ সেখানে মাত্র পাঁচ টাকার বিনিময়ে পাওয়া যায় লোভনীয় চাউমিন। শুনে কিছুটা অবিশ্বাস্য মনে হলেও। ((Representative Image))

4/7
পাঁচ টাকায় চাউমিন বিক্রি করে সর্বত্র সারা ফেলে দিয়েছেন কোটশিলার দুই ভাই গুল্লু কুমার ও গুড্ডু কুমার। ‌ প্রত্যেকদিন প্রায় ২০০ থেকে ২৫০ প্লেট চাওমিন বিক্রি হয় তাদের দোকানে। ক্রেতারাও খুশি মনে এই দোকান থেকে চাওমিন কিনে নিয়ে যান।((Representative Image))

5/7
এ বিষয়ে গুল্লু কুমার বলেন, বিগত ১৮ বছর ধরে তাদের এই দোকান রয়েছে। অনেক সময়ই মানুষের কাছে পর্যাপ্ত টাকা না থাকার জন্য তাদের মনে রোল, চাউমিন খাওয়ার ইচ্ছে থাকলেও তারা তা খেতে পারেনা। সেই কারণেই মাত্র পাঁচ টাকার বিনিময়ে তারা চাওমিন বিক্রি করেন।  তবে পাঁচ টাকার চাওমিন সকলের জন্য নয়। বাচ্চাদের জন্য ও যারা দুস্থ ,অসহায় তাদের জন্য পাঁচ টাকায় চাউমিন বিক্রি করেন তারা। (Representative Image)

6/7
মাত্র পাঁচ টাকাতেই চাওমিন পাওয়া যায় বলে এলাকার বাচ্চারা ভিড় করে এই চাওমিনের দোকানে। কারণ  এই দামে আর অন্য কোথাও চাওমিন পাওয়া যায় না।দাম কম হওয়ার কারণে অনায়াসেই তারা এখান থেকে মাঝের মধ্যে চাওমিন কিনে খেতে পারেন। এতে তারা খুবই খুশি হয়‌‌।(Representative Image)

7/7
বর্তমানে এই যুগে যেখানে সমস্ত কিছুর দাম আকাশ ছোঁয়া সেখানে মাত্র পাঁচ টাকায় চাউমিন বিক্রি করে বহু মানুষের মুখে হাসি ফোটাচ্ছেন কোটশিলার এই দুই ভাই। আগামীদিনে এই দোকানকে আরও বড় আকারে করার পরিকল্পনা রয়েছে তাদের। তাদের এই উদ্যোগে খুশি এলাকার মানুষজন। ‌(Representative Image)