advertisement

Malda News: বন্ধুর নামে সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট খুলে কুকীর্তি! প্রতিবাদ করায় নৃশংসভাবে মরতে হল সদ্য মাধ্যমিক দেওয়া ছাত্রকে, মালদহে চাঞ্চল্য

Last Updated:

Malda News: বন্ধুর নামে সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট খুলে মেয়েদের কুপ্রস্তাব, প্রেম প্রস্তাব। জানতে পেরে প্রতিবাদ করায় নির্মমভাবে খুন হতে হল সদ্য মাধ্যমিক দেওয়া এক ছাত্রকে। ঘটনার জেরে মালদহের মানিকচকে চাঞ্চল্য ছড়িয়েছে।

মালদহে বন্ধুর হাতে খুন মাধ্যমিক দেওয়া ছাত্র
মালদহে বন্ধুর হাতে খুন মাধ্যমিক দেওয়া ছাত্র
মালদহ, জিএম মোমিন: সোশ্যাল মিডিয়ার আইডি চালানো নিয়ে বচসা। আর সেই বচসার জেরে খুন সদ্য মাধ্যমিক দেওয়া এক ছাত্র। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল মালদহের মানিকচক থানার সাহেবনগর এলাকায়। জানা গিয়েছে, মৃত ওই ছাত্রের নাম শেখ সোয়েল (১৬)। খুনের অভিযোগ উঠেছে নিহতের বন্ধু শেখ আমরাজ-সহ তার মা-বাবার বিরুদ্ধে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এবছরই এই দুই বন্ধু মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। দু’জনেই একই স্কুলে পড়াশোনা করত। অভিযোগ, এরই মধ্যে শেখ সোয়েলের নামে সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়ে একটি অ্যাকাউন্ট তৈরি করে শেখ আমরাজ। এরপর ওই অ্যাকাউন্ট ব্যবহার করে মেয়েদের সঙ্গে কথোপকথন ও প্রেম প্রস্তাব পাঠায় আমরাজ।
আরও পড়ুনঃ মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকের রহস্যমৃত্যু! আগুনে পোড়া দেহ দেখে আঁতকে উঠল পরিবার, ইদে বাড়ি ফেরা হল না ছেলের
বিষয়টি জানতে পেরে শেখ সোয়েল প্রতিবাদ জানিয়ে রবিবার বন্ধুর বাড়ি যায়। এরপর সেখানে বিষয়টি নিয়ে সোয়েল জিজ্ঞেস করতে গেলে পাল্টা শেখ আমরাজ ও তার বাবা-মা লাঠি ও বাঁশ দিয়ে সোয়েলকে মারধর করে বলে অভিযোগ। ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয়রা সোয়েলকে উদ্ধার করে মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। অবস্থা গুরুতর হওয়ায় সেখান থেকে মালদহ মেডিক্যাল কলেজে আনা হয় তারপর সেখান থেকে আবার কলকাতায় রেফার করা হয়।
advertisement
advertisement
আরও পড়ুনঃ পুলওয়ামা হামলায় জঙ্গিদের বিরুদ্ধে দুঃসাহসিক লড়াই! মুর্শিদাবাদের সেনা জওয়ানকে বীরত্বের সম্মান, গ্যালান্ট্রি মেডেল পরালেন অমিত শাহ
কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় প্রায় ৪৮ ঘণ্টার মাথায় মৃত্যু হয় শেখ সোয়েলের। মৃত ছাত্রের এক আত্মীয় রূপালী বিবি জানান, “সামাজিক মাধ্যমে সোয়েলের নামে অ্যাকাউন্ট খুলে মেয়েদের কুপ্রস্তাব ও প্রেম প্রস্তাব পাঠাত আমরাজ। এর‌ই প্রতিবাদে এদিন আবরাজের বাড়ি যায় সে। এতে বেজায় চটে যায় আমরাজের বাবা ফিজুর ও তার মা বেবি বিবি। লাঠি ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর করা হয় শেখ সোয়েলকে। মারধরের জেরেই মৃত্যু হয়েছে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
জানা গিয়েছে এই ঘটনায় অভিযুক্ত বন্ধু ও তার মাকে আটক করে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে মানিকচক থানার পুলিশ।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Malda News: বন্ধুর নামে সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট খুলে কুকীর্তি! প্রতিবাদ করায় নৃশংসভাবে মরতে হল সদ্য মাধ্যমিক দেওয়া ছাত্রকে, মালদহে চাঞ্চল্য
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement