advertisement

Migrant Worker Death: মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকের রহস্যমৃত্যু! আগুনে পোড়া দেহ দেখে আঁতকে উঠল পরিবার, ইদে বাড়ি ফেরা হল না ছেলের

Last Updated:

Murshidabad Migrant Worker Died: ইদ উপলক্ষে বাড়ি ফিরছিলেন চেন্নাইয়ে দিনমজুরের কাজ করা মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক। মাঝপথে খুন হলেন বছর ২২-এর যুবক। অগ্নিদগ্ধ দেহ উদ্ধার। তদন্ত শুরু করেছে কান্দি থানার পুলিশ।

মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকের রহস্যমৃত্যু
মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকের রহস্যমৃত্যু
মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: চেন্নাইয়ে কাজ করে বাড়ি ফিরছিল মুর্শিদাবাদের কান্দি থানার অন্তর্গত যশোহরি চৈতন্যপুর গ্রামের বাসিন্দা মহিরুল মল্লিক। কিন্তু বাড়ি ফেরা আর হল না তাঁর। মঙ্গলবার বিকালে রায়গ্রামে অগ্নিদগ্ধ অবস্থায় পরিযায়ী শ্রমিকের দেহ উদ্ধার হল। স্থানীয় বাসিন্দারা দগ্ধ দেহ উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে পাঠালে চিকিৎসকেরা যুবককে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, মৃতের নাম মহিরুল মল্লিক, বয়স ২২ বছর।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, সোমবার মৃত মহিরুল মল্লিক চেন্নাই থেকে ট্রেন ধরে বাড়ি আসছিলেন। ইদ উপলক্ষ্যে বাড়ি ফিরছিলেন তিনি। পরিবারের অভিযোগ, কেউ বা কারা মহিরুলকে খুন করে পুড়িয়ে দিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে সালার ও কান্দি মহকুমা পুলিশ। কীভাবে মৃত্যু, তার তদন্ত করছে পুলিশ। এই ঘটনায় কান্নার রোল নেমে এসেছে গোটা পরিবার-সহ মুর্শিদাবাদ রায়গ্রাম জুড়ে।
advertisement
আরও পড়ুনঃ অন্ধকার কাটিয়ে অনুভূতির আলোয় বীরভূম দর্শন! দৃষ্টিহীন পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণ, অবসরের আগে প্রধান শিক্ষকের ‘স্বপ্নপূরণ’
মৃতের পরিবারের সদস্য আলাই সেখ জানিয়েছেন, “চেন্নাইতে দিনমজুরের কাজ করতেন মহিরুল। ২২ ফেব্রুয়ারি চেন্নাই থেকে রওনা দিয়ে হাওড়া হয়ে বাড়ি ফিরছিলেন। হঠাৎই পুলিশ খবর দেয়, সালারের রায়গ্রামে মাঠ থেকে অগ্নিদগ্ধ অবস্থায় দেহ পাওয়া গিয়েছে। আমরা কান্দি মহকুমা হাসপাতালে গিয়ে দেহ শনাক্ত করি।”
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
মুর্শিদাবাদ জেলার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, কীভাবে এই মৃত্যু তার তদন্ত করে দেখছে পুলিশ। মোবাইলের কল ডিটেইলস খতিয়ে দেখা হচ্ছে। এর পাশাপাশি দেহ ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে। কান্দি মহকুমা হাসপাতাল মর্গে ময়নাতদন্তের পর দেহ তুলে দেওয়া হবে পরিবারের সদস্যদের হাতে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Migrant Worker Death: মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকের রহস্যমৃত্যু! আগুনে পোড়া দেহ দেখে আঁতকে উঠল পরিবার, ইদে বাড়ি ফেরা হল না ছেলের
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement