advertisement

Anubrata Mondal: ম্যাকডোনাল্ডসের বার্গার, সঙ্গে সুগার ফ্রি কফি! দিল্লি গিয়ে রুচি বদল কেষ্টর

Last Updated:

আদালতে শুনানি পর্ব মিটতে যথারীতি বেশ কয়েক ঘণ্টা সময় লাগে৷ এরই মাঝে ফের অনুব্রতর জন্য খাবারের ব্যবস্থা করতে হয় ইডি কর্তাদের৷

দিল্লিতে গিয়ে বার্গার খেলেন অনুব্রত।
দিল্লিতে গিয়ে বার্গার খেলেন অনুব্রত।
দিল্লি: বীরভূমে থাকাকালীন তিনি বলতেন, তাঁর প্রিয় খাবার মুড়ি আর ছোলার ডাল! সিবিআই হেফাজতে থাকাকালীনও কলকাতায় বার বার বাঙালি খাবারের জন্য বায়না করতেন অনুব্রত৷ এমন কি দিল্লিতে নিয়ে যাওয়ার পর ইডি-র পক্ষ থেকেও অনুব্রতর জন্য মাছের ঝোল- ভাতের ব্যবস্থা করা হয়েছে৷
কিন্তু এ দিন দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে পেশ করার পর অনুব্রতর জন্য ম্যাকডোনাল্ডস থেকে খাবার আনালেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ ম্যাকডোনাল্ডস থেকে অনুব্রতর জন্য বার্গার ছাড়াও সুগার ফ্রি কোল্ড কফি নিয়ে আসা হয়৷ এ দিন সকালে অনুব্রতর স্বাস্থ্য পরীক্ষা হয়৷ তার পর খাওয়া দাওয়া সেরে তাঁকে আদালতে নিয়ে যায় ইডি৷ এ দিন অনুব্রতর আব্দার মেনে মাছের ঝোল, ভাতের সঙ্গে শেষ পাতে অনুব্রতর জন্য সন্দেশেরও ব্যবস্থা করে ইডি৷ ফলে বেশ খোশমেজাজেই আদালতে যান কেষ্ট৷
advertisement
advertisement
আদালতে শুনানি পর্ব মিটতে যথারীতি বেশ কয়েক ঘণ্টা সময় লাগে৷ এরই মাঝে ফের অনুব্রতর জন্য খাবারের ব্যবস্থা করতে হয় ইডি কর্তাদের৷ কারণ, অনুব্রতর ডায়াবেটিস রয়েছে৷ ফলে বেশিক্ষণ তাঁকে খালি পেটে রাখার ঝুঁকি নিচ্ছে না ইডি৷
advertisement
আরও পড়ুন: ED র জালে আরেক তৃণমূল নেতা, এবার গ্রেফতার কুন্তল ঘনিষ্ঠ শান্তনু বন্দ্যোপাধ্য়ায়
তাই চটজলদি অনুব্রতর জন্য ম্যাকডোনাল্ডস থেকে বার্গার এবং চিনি ছাড়া কোল্ড কফি নিয়ে আসা হয়৷ আদালতে বসেই তা তৃপ্তি করে খান অনুব্রত৷ শুনানি শেষে অবশ্য অনুব্রতকে ১১ দিনের ইডি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক৷
advertisement
এমনিতে দুপুরে ভাত, ডাল, আলু পোস্ত, মাছের ঝোলের মতো বাঙালি খাবার ছাড়াও টোস্ট এবং চা দেওয়া হচ্ছে অনুব্রতকে৷ সূত্রের খবর, ইডি-র নিজস্ব ক্যান্টিনে বাঙালি খাবার পাওয়া যায় না। কিন্তু কেষ্ট-র যাতে কোনও অসুবিধা না হয়, তা নিশ্চিত করতে বাইরে থেকে খাবারের ব্যবস্থা করছেন ইডি আধিকারিকরা। অনুব্রতকে ইডি-র সদর দফতরে যে ঘরে রাখা হয়েছে, সেখানে রয়েছে ফ্যান, এসি, অ্যাটাচড বাথরুম৷ প্রশ্ন হচ্ছে, পছন্দের খাবারের ব্যবস্থা করলেও ইডি-র আধিকারিকরা যে সমস্ত প্রশ্নের উত্তর চাইছেন, অনুব্রত তা দেন কি না৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Anubrata Mondal: ম্যাকডোনাল্ডসের বার্গার, সঙ্গে সুগার ফ্রি কফি! দিল্লি গিয়ে রুচি বদল কেষ্টর
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement