advertisement

Murshidabad Saraswati Puja: সরস্বতী পুজো, এখন? কান্দিতে বাণী বন্দনার ঢাকে কাঠি

Last Updated:

Murshidabad Saraswati Puja: কান্দি গ্রিন ইউনিয়নের এবছরের সরস্বতী পুজোর থিম 'প্রকৃতি কন্যা' ।এগারো বছরের পদার্পণ করেছে এই সরস্বতী পুজো।

+
কান্দিতে

কান্দিতে বাণী বন্দনার ঢাকে কাঠি

মুর্শিদাবাদঃ রবিবার একদিকে প্রভু যীশুর জন্মদিন উপলক্ষে মেতে উঠেছেন বিশ্ববাসী। সেই আনন্দে যেন এককদম এগিয়ে কান্দি, হালকা শীত। শীতের মরসুমে পিকনিক তো আছেই। বড়দিন পেলে নতুন বছর আর তারপর কদিন গেলেই এবার শ্বেত পদ্মাসনার আরাধনা।কাজেই উৎসব মুখর স্রোতেই থাকছে এখন বাঙালি। মুর্শিদাবাদ জেলার কান্দি নারায়ণধার পার্কের পিছনে সরস্বতী পুজো উপলক্ষে খুঁটি পুজো করা হল। হাতে গোনা কটা দিন দেখতে দেখতে কেটে যাবে। তারপরই বাঙালি মাতবে বানী বন্দনায়।তার প্রস্তুতি যেন আজ খুঁটি পুজোর মধ‍্যেই শুরু হয়ে গেল। কান্দি গ্রিন ইউনিয়নের এবছরের সরস্বতী পুজোর থিম 'প্রকৃতি কন্যা' ।এগারো বছরের পদার্পণ করেছে এই সরস্বতী পুজো।
প্রত্যেক বছর থিমের চমক দিয়ে থাকে এই পুজো কমিটি। সরস্বতী পুজোর এবছর থিম প্রকৃতি কন্যা মানুষ কে উপহার দেবে বলে জানা গিয়েছে।
advertisement
খুঁটি পুজো উপলক্ষে উপস্থিত ছিলেন বিধায়ক অপূর্ব সরকার, কান্দি পৌরসভার ১৫নং ওয়ার্ডের পৌর সদস্য সহেলী দাস মিশ্র, ৬নং ওয়ার্ডের পৌর সদস্য তপন ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা ।ঢাক ঢোল বাজিয়ে এই খুটি পুজো করা হল রবিবার দুপুরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিধায়ক অপূর্ব সরকার জানাচ্ছেন, আমার জ্ঞানত এই প্রথম সরস্বতী পুজোর খুঁটি পুজো দেখলাম এই এলাকার কিছু ভাই বোনেরা গ্রিন ইউনিয়নের মধ্য দিয়ে তারা সরস্বতী পূজায় মেতে ওঠে কিছু নতুন ভাবনা চিন্তা থাকে তাদের এ বছরও তাদের থিম প্রকৃতি কন্যা। আজকে এই খুঁটি পূজার অনুষ্ঠানের থাকতে পেরে নিজেকে ধন্য মনে করলাম। গ্রিন ইউনিয়নের সদস‍্যদের বক্তব্য, কান্দির বুকে প্রতিবছরই গ্রিন ইউনিয়নের পুজো বেশ জাঁকজমকপূর্ণভাবেই হয় বহু মানুষ এখানে অংশগ্রহণ করেন। আর একমাস আগে থাকতেই আমাদের খুঁটি পুজো প্রতি বছরই হয়।
advertisement
এ বছরও তার অন্যথা হয়নি আজ খুঁটি পূজার মধ্য দিয়ে শুভদিনে শুভ সূচনা হয়ে গেল। পুজোতে নতুন ভাবনা বরাবরই থাকে এবছর আমাদের থিম প্রকৃতি কন্যা। স্বভাবতই উৎসবের রেশ কিন্তু কাটছে না। যদিও করোনা পরিস্থিতি কী কথা বলবে তা পরের কথা আপাতত সেসব নিয়ে ভাবনা চিন্তা ফেলে বরং আরাধ‍্যা দেবীর তুষ্টির চিন্তা ভাবনায় মেতেছে সবাই। আপামর মানুষ চাইছেন করোনা মুক্তি হোক। উৎসব কাটুক মুখর ভাবেই। সুতরাং প্রস্তুতির ঢাকে কাঠি। পরবর্তীতে পরিস্থিতির কথা সময়ের গর্ভেই না হয় থাকুক।
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad Saraswati Puja: সরস্বতী পুজো, এখন? কান্দিতে বাণী বন্দনার ঢাকে কাঠি
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement