advertisement

Vitamin B12 Deficiency: ভিটামিন বি-১২-র ঘাটতি হয়নি তো শরীরে? এই লক্ষণগুলি দেখলেই সতর্ক হন

Last Updated:

শরীরে ভিটামিন বি-১২ (Vitamin B12 ) প্রাকৃতিক ভাবে তৈরি হতে পারে না৷ সামুদ্রিক খাবার, ডিম এবং পোলট্রিজাত খাবার থেকে ভিটামিন বি-১২ পাওয়া যায়৷

ভিটামিন বি-১২ (Vitamin B12 ) আমাদের শরীরের জন্য খুবই প্রয়োজনীয়৷ সার্বিক বৃদ্ধি, নতুন কোষ গঠন, রক্ত উৎপাদন এবং প্রোটিন ও টিস্যু সিন্থেসিসের জন্য এই ভিটামিন গুরুত্বপূর্ণ৷ অ্যানিমিয়া, শ্রান্তি এবং হাত পা অবশ হয়ে যাওয়ার মতো সমস্যা দূর হয় ভিটামিন বি-১২ তে৷
সমীক্ষায় প্রকাশ, ১৫ শতাংশ ভারতীয়ের দেহে ভিটামিন বি-১২ ভিটামিনের অভাব (Vitamin B12 Deficiency) দেখা যায়৷ ৪০ শতাংশ ভারতীয়ের দেহে এই ভিটামিন প্রায় বিপদসীমার প্রান্তে৷
আরও পড়ুন : ঘরোয়া উপকরণের ফেসপ্যাক, আপনার স্ক্রিন-ক্লান্ত ত্বককে দেবে পার্লারের জেল্লা
আমাদের শরীরে ভিটামিন বি-১২ (Vitamin B12 ) প্রাকৃতিক ভাবে তৈরি হতে পারে না৷ সামুদ্রিক খাবার, ডিম এবং পোলট্রিজাত খাবার থেকে ভিটামিন বি-১২ পাওয়া যায়৷ তবে উদ্ভিজ্জ খাবারে ভিটামিন বি-১২ কমই পাওয়া যায়৷ তাই আমিষাশীদের তুলনায় নিরামিষাশীদের মধ্যে এই ভিটামিনের অভাব বেশি দেখা যায়৷ ভিটামিন বি-১২-র অভাবে কী কী হয় বা কোন কোন উপসর্গ দেখলে বুঝবেন এই ভিটামিনের অভাব হয়েছে?
advertisement
advertisement
ভিটামিন বি-১২-র অভাবে জিভের রং বদলে যায়৷ অনেক সময়ে পরিবর্তন আসে স্বাদেও৷ মাঝে মাঝে জিভের কোনও অংশ ফুলেও যেতে পারে৷ এছাড়া মাউথ আলসার এবং মুখে প্রদাহর মতো উপসর্গও এই ভিটামিনের অভাবের লক্ষণ৷
আরও পড়ুন : এই ফল ও সব্জিগুলির খোসা না ফেলে ব্যবহার করুন, উপকার পাবেন নানা দিকে
লোহিত রক্তকণিকা উৎপাদন এবং স্নায়ুতন্ত্রের কার্যকারিতার উপর ভিটামিন বি-১২-র গভীর প্রভাব৷ তাছাড়া এই ভিটামিনের অভাবে প্রায়ই ঘুম ঘুম ভাব আসে৷ হাতে পায়ে সূচ ফোটানোর মতো অনুভূতি হয়৷
advertisement
ভিটামিন বি-১২-র অভাবের আরও একটি গুরুত্বপূর্ণ উপসর্গ হল স্মৃতিভ্রংশ এবং ভুলে যাওয়ার প্রবণতা৷ মিমিক ডিমেনশিয়াতেও আক্রান্ত হন অনেকে৷
আরও পড়ুন : কুমড়োর বীজ ফেলে দেন? হারাচ্ছেন আপনার হৃদযন্ত্রের সুস্বাস্থ্য
ডোপামাইন, সেরোটেনিনের মতো গুরুত্বপূর্ণ নিউরোট্রান্সমিটার কেমিক্যালস উৎপন্ন হওয়ার পিছনে ভিটামিন বি-১২ গুরুত্বপূর্ণ৷ ফলে ভিটামিন বি-১২-র অভাবে ডিপ্রেশন ও উদ্বেগে সমস্যা ঘন ঘন দেখা দেয়৷
advertisement
দ্রুতগতির হৃদস্পন্দন এবং শ্বাসপ্রশ্বাসের সমস্যার কারণও অনেক সময় ভিটামিন বি-১২-র অভাব৷
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Vitamin B12 Deficiency: ভিটামিন বি-১২-র ঘাটতি হয়নি তো শরীরে? এই লক্ষণগুলি দেখলেই সতর্ক হন
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement