advertisement

Benefits of fruits and vegetables peels : এই ফল ও সব্জিগুলির খোসা না ফেলে ব্যবহার করুন, উপকার পাবেন নানা দিকে

Last Updated:

Benefits of fruits and vegetables peels : বিভিন্ন কাজে ব্যবহার করা যায় সব্জি ও ফলের খোসা৷ আসুন, দেখে নিই আমাদের অতি পরিচিত বিভিন্ন সব্জি এবং ফলের খোসা (benefits of fruit peels) কোন কোন কাজে লাগে৷

ফলের উপকারিতার (benefits of fruits) কথা আমরা সকলেই জানি৷ ডায়েটে কমবেশি ফল আমাদের থাকেও৷ কিন্তু ফলের মতো পুষ্টিতে ভরপুর তাদের খোসাও৷ বিভিন্ন কাজে ব্যবহার করা যায় সব্জি ও ফলের খোসা৷ আসুন, দেখে নিই আমাদের অতি পরিচিত বিভিন্ন  সব্জি এবং ফলের খোসা (Benefits of fruit and vegetables peels) কোন কোন কাজে লাগে৷
# শীতকাল মানেই কমলালেবুর সময়৷ ভিটামিন সি-এর আকর বলা হয় সাইট্রাস গোষ্ঠীর এই ফলকে৷ সমানভাবে উপযোগী কমলালেবুর খোসাও৷ ব্রণ, ব্ল্যাকহেড, মৃত কোষ, ত্বকের বলিরেখা, চোখের নীচে কালোদাগ দূর করতে কমলালেবুর খোসা কার্যকর৷ শুকনো ত্বককে হাইড্রেটেড রাখতে এবং ত্বকে উজ্জ্বলতা যোগ করতে কমলালেবুর খোসা কার্যকর৷ কমলালেবুর খোসা শুকিয়ে নিয়ে গুঁড়ো করে রাখুন৷ তার পর জলের সঙ্গে মিশিয়ে আপনি মাখুন স্ক্যাল্পে৷ রেহাই পাবেন খুসকির সমস্যা থেকে৷ হজমের সমস্যা কমাতেও উপকারী কমলালেবুর খোসা৷
advertisement
আরও পড়ুন : কুমড়োর বীজ ফেলে দেন? হারাচ্ছেন আপনার হৃদযন্ত্রের সুস্বাস্থ্য
# গরমে তেষ্টা মেটাতে তরমুজের জুড়ি নেই৷ কিন্তু আমরা অনেকেই জনি না, ফল হিসেবে তরমুজের তুলনায় এর খোসা অনেক বেশি উপকারী৷ তরমুজের খোসায় আছে জিঙ্ক, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যান্টিঅক্সিড্যান্ট, ভিটামিন এ এবং ভিটামি সি৷ পরিপাক ক্রিয়া-সহ সার্বিক স্বাস্থ্য ভাল রাখতে এবং শরীর থেকে বিষাক্ত বর্জ্য বার করে দিতে তরমুজের খোসা কার্যকর৷
advertisement
advertisement
# অনেক বাঙাল বাড়িতে তেলে কালো জিরে ফোড়ন দিয়ে ভাজা করা হয় ঝুরো ঝুরো করে কাটা আলুর খোসা ৷ কিন্তু আবার অন্যদিকে বহু পরিবারের কাছে এই খাবার ‘অন্ত্যজ’৷ তাই আলুর খোসা রান্না করে খাওয়ার কথা ভাবাই হয় না৷ কিন্তু আলুর খোসায় আছে আয়রন, ক্যালসিয়াম, একাধিক ভিটামিন, পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম ৷ মেটাবলিজম হার বৃদ্ধি করে৷ নিয়ন্ত্রণে রাখে ব্লাড শুগার৷ অ্যান্টিব্যাকটেরিয়াল হিসেবে ত্বকের জন্যও উপকারী আলুর খোসা৷
advertisement
আরও পড়ুন : প্রাকৃতিক ভাবে নিয়ন্ত্রণে রাখে ডায়াবেটিস, কী ভাবে বানাতে হয় দারচিনি জল?
# বেদানার খোসা ভরপুর ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিড্যান্টে৷ ডিটক্স করতে সাহায্য করে৷ প্রতিরোধ করে হৃদযন্ত্রের সমস্যাও৷ সর্দিকাশি ও গলার সংক্রমণ উপশমেও উপকারী বেদানার খোসা৷ বেদানার খোসা গুঁড়ো করে মিশিয়ে নিন জলে৷ এই মিশ্রণে গার্গল করুন৷ রোজ দুবার করে অন্তত গার্গল করুন৷ এই মিশ্রণ স্কিন ময়শ্চারাইজার এবং সানব্লক উপাদান হিসেবেও ভাল৷
advertisement
# পেঁয়াজের খোসায় আছে অ্যান্টি অক্সিড্যান্ট৷ হাঁপানি, ক্রনিক সংক্রমণ এবং মধুমেহ রোগ নিয়ন্ত্রণ করে পেঁয়াজের খোসা৷ এ ছাড়ায় পেঁয়াজের খোসার ফাইবার হৃদরোগ, হজমের সমস্যা এবং রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে৷
আরও পড়ুন : সন্তানের বয়স ৬ মাস? আপনার জন্য রইল কিছু টিপস
# আপেলের খোসার গুণ অশেষ৷ এতে আছে প্রোটিন, ভিটামিন ও প্রয়োজনীয় খনিজ৷ ভিটামিন এ এবং ভিটামিন সি উপকারী ত্বক, দৃষ্টিশক্তি এবং রোগ প্রতিরোধের ক্ষেত্রে৷ আপেলের খোসায় থাকা আয়রন ও ক্যালসিয়াম ভাল রাখে আমাদের দাঁত ও হাড়৷ এছাড়াও আছে অ্যান্টিঅক্সিড্যান্ট৷ তার ফলে একাধিক অসুখ থেকে সুরক্ষিত থাকে আমাদের শরীর৷
advertisement
# কার্বোহাইড্রেটস ছাড়াও কলার খোসায় আছে ভিটামিন বি-৬, বি-১২, ম্যাগনেসিয়াম এবং পটাশিয়াম৷ দাঁত সাদা ঝকঝকে রাখতে এবং অ্যাকনের দাগ তুলতে ব্যবহার করা হয় কলার খোসা৷ ত্বকের সংক্রমণ প্রশমনে খুবই কার্যকর কলার খোসা৷
# কলার খোসায় আছে অ্যান্টিঅক্সিড্যান্ট, ইনসল্যুবল ফাইবার , ভিটামিন কে, পটাশিয়াম এবং ফাইবার ৷ ফলে হাড়ের গঠন, কোষের বৃদ্ধি এবং চোখের উজ্জ্বলতার ক্ষেত্রে এই উপাদানগুলি প্রয়োজনীয়৷
advertisement
# সবেদার খোসায় আছে ফাইবার, ফ্ল্যাভোনয়েড, অ্যান্টি অক্সিড্যান্ট ও ভিটামিন সি৷ ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা, ফুসফুস ও হৃদযন্ত্রের স্বাস্থ্য ভাল রাখতে ব্যবহার করা যায়৷
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Benefits of fruits and vegetables peels : এই ফল ও সব্জিগুলির খোসা না ফেলে ব্যবহার করুন, উপকার পাবেন নানা দিকে
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement