advertisement

Bangla News: এটাই বাকি ছিল! টাকা-সোনার গয়না না, চুরি গেল দু'টি গ্যাসভর্তি সিলিন্ডার, বিসপুরে চাঞ্চল্য

Last Updated:

Bangla News: সম্প্রতি এনার্জি লকডাউন নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। হাসনাবাদ থানার বিসপুর এলাকার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
হাসনাবাদ: টাকা, সোনার গয়না বা কোনও দামি জিনিস নয়, বাড়িতে কেউ না থাকার সুযোগে এবার বাড়ি থেকে চুরি হল শুধু গ্যাস ভর্তি দুটি সিলিন্ডার। বাজারে গ্যাসের অভাব, টাকা দিয়েও মিলছে না রান্নার গ্যাস, আর তার কারণেই কি এই গ্যাস ভর্তি সিলিন্ডার চুরি? হাসনাবাদ থানার বিসপুর এলাকার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। চুরি হল বিমল পোড়ে নামে এক ব্যক্তির বাড়িতে।
বিমল পোড়ে ও তাঁর পরিবার কর্মসূত্রে ভিন রাজ্যে থাকেন। বাড়ি ফাঁকা থাকে কিন্তু তাঁর আত্মীয়-স্বজন বাড়ির পাশে থাকায় তাঁরাই এই বাড়িটি দেখাশোনা করেন। শুক্রবার সকালে হঠাৎই দেখেন রান্নাঘরের দরজা ভাঙা। তড়িঘড়ি রান্নাঘরে ঢুকে চক্ষু চড়কগাছ। রান্নাঘর থেকে চুরি হয়ে গিয়েছে দুটি গ্যাস ভর্তি সিলিন্ডার।
আরও পড়ুন: মালদহ-কাণ্ডে পুলিশের জালে মূল অভিযুক্ত মোফাক্কেরুল ইসলাম, পালানোর সময় বাগডোগরা থেকে গ্রেফতার!
চোর রান্নাঘর বা বাড়িতে আর কোথাও ভাঙাচোরা করেনি বা অন্য কোনও দামি জিনিসও নেয়নি। শুধু গ্যাস ভর্তি সিলিন্ডার দুটো নিয়ে চলে গিয়েছে বলে অভিযোগ। সম্প্রতি এনার্জি লকডাউন নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। প্রধানমন্ত্রীর বক্তব্য ঘিরে অনেকেই লকডাউনের জল্পনা শুরু করেছে। যার ফলে উদ্বেগ বেড়েছে দেশবাসীর।
advertisement
advertisement
আরও পড়ুন: এসআইআর বিতর্কে স্বস্তির বার্তা! বাদ পড়া ভোটারদের নাম ফেরাতে বড় উদ্যোগ প্রশাসনের
করোনাকালের মতো ফের লকডাউন হতে পারে বলে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হচ্ছে গুজব। যদিও সেই গুজবে কান না দেওয়ার পরামর্শ দিয়েছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। তিনি এই আশঙ্কার খবরকে ভিত্তিহীন বলেছেন। পাল্টা তাঁর দাবি, সরকার এরকম কোনও পরিকল্পনা করছে না, দেশবাসীরও এই নিয়ে চিন্তা করার কোনও কারণ নেই।
advertisement
অনুপম সাহা
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Bangla News: এটাই বাকি ছিল! টাকা-সোনার গয়না না, চুরি গেল দু'টি গ্যাসভর্তি সিলিন্ডার, বিসপুরে চাঞ্চল্য
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement