advertisement

Viral Video: পাঞ্জাবি গানে এরোব্রিজেই তুমুল নাচ দুই বিমানসেবিকার ! ভিডিও সুপার ভাইরাল

Last Updated:

SpiceJet air hostess dances on passenger bridge: এবার স্পাইসজেটের দু’জন কেবিন ক্রু-কে দেখা গিয়েছে এরোব্রিজের মধ্যে নাচতে ৷ ভাইরাল হওয়া এই ভিডিওতে একজন বিমানসেবিকা হলেন উমা মীনাক্ষী (Uma Meenakshi), যিনি আগেও বিভিন্ন ইনস্টা রিল (Insta Reel) বানিয়ে নেটিজেনদের কাছে পপুলার হয়ে উঠেছিলেন ৷

Photo: Instagram
Photo: Instagram
নয়াদিল্লি: শ্রীলঙ্কার গায়িকার গান ‘মানিকে মাগে হিতে’-তে নেচে সোশ্যাল মিডিয়া কাঁপিয়েছিলেন ইন্ডিগোর এক বিমানসেবিকা ৷ তিনি যেন কেবিন ক্রু-দের জন্য একটি ‘ট্রেন্ড’ সেট করে দিয়েছেন ৷ কারণ তারপর থেকে বহু বিমানসেবিকাকেই দেখা গিয়েছে বিমানের ভিতরে হোক কিংবা বিমানবন্দরে, বিভিন্ন ইনস্টা রিল বানিয়ে সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে (SpiceJet air hostess dances on passenger bridge) ৷
এবার স্পাইসজেটের দু’জন কেবিন ক্রু-কে দেখা গিয়েছে এরোব্রিজের মধ্যে নাচতে ৷ ভাইরাল হওয়া এই ভিডিওতে একজন বিমানসেবিকা হলেন উমা মীনাক্ষী (Uma Meenakshi), যিনি আগেও বিভিন্ন ইনস্টা রিল (Insta Reel) বানিয়ে নেটিজেনদের কাছে পপুলার হয়ে উঠেছিলেন ৷ এবার নাচলেন একটি পাঞ্জাবি গানে ৷ তবে এবার অবশ্য তিনি একা নন, সঙ্গে ছিলেন তাঁর এক সহকর্মীও ৷
advertisement
advertisement
View this post on Instagram

A post shared by Uma Meenakshi (@yamtha.uma)

advertisement
মিকি সিং এবং জনিতা গান্ধির গাওয়া পাঞ্জাবি গান ‘না না’-তে নেচে চমকেই দিয়েছেন দুই বিমানসেবিকা (Punjabi song titled 'Na Na', originally sung by Mickey Singh and Jonita Gandhi) ৷ নিজেদের অবসর সময়ে এখন ইনস্টা রিল বানাতে পছন্দ করেন অনেকেই ৷ কারণ সেগুলি সোশ্যাল মিডিয়ায় আপলোড করলেই লাইকস, কমেন্টে ভরে যায় ৷  ইনস্টা রিল নিয়ে বর্তমান তরুণ সমাজের মধ্যে আগ্রহ অনেক বেশি ৷ প্রত্যেকেই চাইছেন, কোনও বিখ্যাত ডায়লগ হোক কিংবা গান-নাচ করে ইনস্টা রিল বানাতে এবং সেগুলি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে আপলোড করতে ৷
advertisement
বিমানসেবিকারা হয়তো এব্যাপারে কয়েক ধাপ বাকিদের চেয়ে এগিয়েই রয়েছেন ৷ কারণ ডিউটিতে থাকাকালীন ইউনিফর্ম পরেই নাচতে অনেক কেবিন ক্রু-কেই এর আগে দেখতে পাওয়া গিয়েছে ৷ ভবিষ্যতে আরও বেশি পরিমাণে এমন ভিডিও দেখতে পাওয়া যাবে বলেই মনে করা হচ্ছে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Viral Video: পাঞ্জাবি গানে এরোব্রিজেই তুমুল নাচ দুই বিমানসেবিকার ! ভিডিও সুপার ভাইরাল
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement