LGP Crisis: ডেলিভারির মেসেজ এসেছে, সিলিন্ডার নেই কেন? LPG গ্যাস না পেয়ে বিক্ষোভ আসানসোলে
- Published by:Ankita Tripathi
Last Updated:
LPG Crisis: গ্যাস বুকিং করা হয়েছিল বাড়িতে গ্যাস সিলিন্ডার আসেনি। কিন্ত হঠাৎ করেই মোবাইলে গ্যাস সিলিন্ডার ডেলিভারির মেসেজ চলে এসেছে। তারই প্রতিবাদে রবিবার রানীগঞ্জের এইচপি ডিস্ট্রিবিউটার কেন্দ্রে বিক্ষোভ দেখাল গ্রাহকরা।
দীপক শর্মা, আসানসোল: রান্নার গ্যাস বুকিং করার পর সিলিন্ডার না পেয়ে একাধিক গ্রাহকের মোবাইলে ডেলিভারি ম্যাসেজ। এই অভিযোগ তুলে আসানসোলের রানীগঞ্জে (এইচপি) গ্যাস ডিস্ট্রিবিউটার কেন্দ্রে বিক্ষোভ দেখাল গ্রাহকদের একাংশ। গ্রাহকদের অভিযোগ গতমাসে গ্যাস বুকিং করা হয়েছিল বাড়িতে গ্যাস সিলিন্ডার আসেনি। কিন্ত হঠাৎ করেই মোবাইলে গ্যাস সিলিন্ডার ডেলিভারির মেসেজ চলে এসেছে।
তারই প্রতিবাদে রবিবার রানীগঞ্জের এইচপি ডিস্ট্রিবিউটার কেন্দ্রে বিক্ষোভ দেখাল গ্রাহকরা। তাদের আরও অভিযোগ মোবাইলে গ্যাস সিলিন্ডার ডেলিভারির ম্যাসেজ এল তাহলে গ্যাস সিলিন্ডারটা গেল কোথায়। তাদের দাবি যাদের ডেলিভারির ম্যাসেজ এসেছে অবিলম্বে তাদেরকে গ্যাস সিলিন্ডার দেওয়া হোক।
advertisement
advertisement
সিলিন্ডার বুকিংয়ের এর পর ডেলিভারি ম্যাসেজ ও ভর্তুকির টাকা অ্যাকাউন্টে ঢুকেছে৷ কিন্তু বাড়িতে এখনও এসে পৌঁছল না গ্যাসের সিলিন্ডার৷ এই অভিযোগ উঠেছে বীরভূমেও৷ এই বিষয়ে বীরভূমের সিউড়ীর রবীন্দ্রপল্লীর একটি গ্যাস কোম্পানির অফিসে অভিযোগ জানিয়েছেন বীরভূমের সিউড়ীর দুর্গাপুরের ও জীবধরপুর গ্রামের ২ বাসিন্দা।
advertisement
তাঁদের অভিযোগ তাঁর গ্যাস বুকিং করা হয়। তাঁর কাছে গ্যাস সিলিন্ডার ডেলিভারির ম্যাসেজ এসেছে। তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভর্তুকির টাকাও ঢোকে। কিন্তু বাড়িতে আসেনি গ্যাসের সিলিন্ডার। অভিযোগ তাঁর গ্যাস অন্য কাউকে কালোবাজারি করে বিক্রি করা হয়েছে। গ্যাস সংস্থার অফিস জানিয়েছে এটা পোর্টালে সমস্যার ফলে হয়েছে। ওই ব্যক্তি যে সঠিক সময় গ্যাস পেয়ে যাবেন, তার আশ্বাস দেওয়া হয়েছে। অভিযোগকারীর নাম শেখ মুস্তাফা এবং শিব শংকর দাস৷ দু’জনেই এক অভিযোগ জানিয়েছেন৷ তাঁরা দু’জনেই এক সমস্যায় পড়েছেন৷ শেখ মুস্তাফা বাড়ি দুর্গাপুর সিউড়ি এবং শিব শংকর দাস জীবধরপুরের বাসিন্দা৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Asansol,Barddhaman,West Bengal
First Published :
Mar 15, 2026 8:56 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/পশ্চিম বর্ধমান/
LGP Crisis: ডেলিভারির মেসেজ এসেছে, সিলিন্ডার নেই কেন? LPG গ্যাস না পেয়ে বিক্ষোভ আসানসোলে









