advertisement

Bangla News: পুরনো দিনেই ফিরল ভিড়ে ঠাসা মহানন্দা নদীর ঘাট, কোথাও ছট পুজোর জন্য বেছে নেওয়া হল বাড়ির ছাদ

Last Updated:

Chhath Puja in Siliguri: মহানন্দা নদীর লালমোহন মৌলিক ঘাটে সমাগম সবচেয়ে বেশি হয় ছট ব্রতীদের। মানুষের ভিড়ে কার্যত উধাও কোভিড বিধি।

Photo: Partha Pratim Sarkar
Photo: Partha Pratim Sarkar
শিলিগুড়ি: শিলিগুড়িতেও ছট পুজো নিয়ে মেতে উঠলেন বিভিন্ন সম্প্রদায়ের মানুষরা। শুধু হিন্দিভাষীরাই নয়, অন্যান্য সম্প্রদায়ের লোকেরাও এই উৎসবে মেতে ওঠেন (Chhath Puja in Siliguri)।
মহানন্দা নদীর লালমোহন মৌলিক ঘাটে সমাগম সবচেয়ে বেশি হয় ছট ব্রতীদের। মানুষের ভিড়ে কার্যত উধাও কোভিড বিধি। কোথায় মাস্ক? কার্যত উধাও। ঘাটে ঢোকার আগে মাস্ক বিলিও করা হয়। কালো মাথার ভিড়ে গিজ গিজ করছে মহানন্দা নদীর ঘাট। একই ছবি শহরের বালাসন, পঞ্চনই, করতোয়া-সহ অন্যান্য নদীতেও। এবারই প্রথম লালমোহন মৌলিক ঘাটে স্থায়ী বেদী তৈরি করেছে পুরসভা। গতকাল যার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পুর প্রশাসক গৌতম দেব।
advertisement
advertisement
মহানন্দা নদীর দূষণের কথা মাথায় রেখে গ্রিন ট্রাইব্যুনাল আদালত নির্দেশ দেয়, নদী বক্ষে কোনও বেদী করা যাবে না। সেই নির্দেশ পালন করে পুরসভাও। আদালতের নির্দেশের জেরে আবার অনেকেই অস্থায়ী ঘাট বানিয়ে বাড়ির ছাদেই সারলেন সূর্য দেবতার পুজো। প্রশাসনের নির্দেশ মেনে এবারেও ভিড় এড়াতে বাড়ির ছাদে পুজোর আয়োজন করতে দেখা যায়।
advertisement
পুরসভার ৮ এবং ৯ নম্বর ওয়ার্ডে বহু বাড়ির ছাদেই আয়োজন করা হয় ছট পুজার। শহরের আরো কয়েকটি ওয়ার্ডেও পুজার জন্যে বেছে নেওয়া হয় বাড়ির ছাদ। কৃত্রিম ঘাট বানিয়েই চলে পুজো। আবার কোথাও নিজস্ব এলাকায় কয়েকটি পরিবার মিলিয়ে রাস্তাতেই আয়োজন করে পুজোর। শহরের একাধিক জায়গায় রেলের অব্যবহৃত জমিতে কৃত্রিম ঘাট বানিয়ে ছট পুজোর আয়োজন করা হয়। যা যথেষ্টই আশাব্যঞ্জক।
advertisement
এবারে শিলিগুড়ি মহকুমা এবং লাগোয়া এলাকা মিলিয়ে ১৪৫টি ঘাটে ছট পুজোর আয়োজন করা হয়। সেইমতো সাজিয়ে তোলা হয় প্রতিটি ঘাট। প্রতি বছরই শহরবাসীর উপচে পড়া ভিড় লক্ষ্য করা যেত মহানন্দা নদীর লালমোহন মৌলিক ঘাটে। এবারেও সেই একই ছবি। গতবারের তুলনায় কম ভিড় হলেও এবারে পুরনো দিনেই ফিরেছে মহানন্দা! পূণ্যার্থীদের দাবি, এবার হল পুজো। উৎসব হবে আগামী বার। কারণ করোনাকালে ঝুঁকি নিতে নারাজ ছট ব্রতীদের অনেকেই।
advertisement
Partha Pratim Sarkar
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Bangla News: পুরনো দিনেই ফিরল ভিড়ে ঠাসা মহানন্দা নদীর ঘাট, কোথাও ছট পুজোর জন্য বেছে নেওয়া হল বাড়ির ছাদ
Next Article
advertisement
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
  • বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, বললেন লিয়েন্ডার

  • এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে

  • যখন কেউ আমার বাঙালিয়ানা নিয়ে প্রশ্ন তোলে, কষ্ট হয়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement