BGPM: পাহাড়ে একাই লড়বে বিজিপিএম! ৩ আসনেই দলীয় প্রার্থীর নাম ঘোষণা করে দিলেন অনীত থাপা
- Reported by:Partha Pratim Sarkar
- Published by:Ankita Tripathi
Last Updated:
আসন্ন বিধানসভা নির্বাচনে একাই লড়বে বিজিপিএম৷ পাহাড়ের ৩ আসনেই দলীয় প্রার্থীর নাম ঘোষণা। কালিম্পং আসন থেকে লড়বেন রুদেন লেপচা৷ কার্শিয়ং আসন থেকে লড়বেন দলের সাধারন সম্পাদক অমর লামা। আর দার্জিলিং থেকে লড়বেন বিজয় কুমার রাই।
দার্জিলিং: রবিবার ঘোষণা হয়ে গেল পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের দিনক্ষণ৷ পাহাড়ে একাই লড়বে বিজিপিএম৷ পাহাড়ের ৩ আসনেই দলীয় প্রার্থীর নাম ঘোষণা। ভোটের দিন ঘোষণা হতেই প্রার্থী তালিকা প্রকাশ করলেন অনীত থাপা। কালিম্পং আসন থেকে লড়বেন রুদেন লেপচা। ২১-এর নির্বাচনেও জয়ী হয়েছিলেন তিনি।
কার্শিয়ং আসন থেকে লড়বেন দলের সাধারন সম্পাদক অমর লামা। আর দার্জিলিং থেকে লড়বেন বিজয় কুমার রাই। বিজয় কুমার রায় অবসরপ্রাপ্ত স্কুলের প্রধান শিক্ষক। বর্তমানে দার্জিলিং স্কুল বোর্ডের চেয়ারম্যান।
advertisement
advertisement
প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্যে ঘোষণা হল নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হল রবিবার। দিল্লির বিজ্ঞান ভবনে এদিন সাংবাদিক বৈঠকে দিন ঘোষণা করলেন নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন ফুল বেঞ্চ। ২৩ ও ২৯ এপ্রিল হবে ভোটগ্রহণ, ফলপ্রকাশ ৪মে! বাংলায় প্রথম দফায় ১৫২ টি আসন এর ভোট,, দ্বিতীয় দফায় ১৪২ টি আসন এর ভোট। ২০২১ সালের বিধানসভা নির্বাচন হয়েছিল আট দফায়। এ বার দুই দফায় ভোট হবে। কমিশন সূত্রে খবর, কম দফায় ভোট হলেও পশ্চিমবঙ্গের রাজনৈতিক হিংসার কথা মাথায় রেখে বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী এবং পর্যবেক্ষক নিয়োগ করা হবে। অবাধ ও শান্তিপূর্ণ ভোট করাতে কমিশন বদ্ধপরিকর।
advertisement
পশ্চিমবঙ্গ ছাড়াও অসম, তামিলনাড়ু, কেরল এবং পুদুচেরির ভোটের নির্ঘণ্ট রবিবার ঘোষণা করে কমিশন। কিছু দিন আগেই কমিশনের ফুল বেঞ্চ কলকাতা থেকে ঘুরে গিয়েছে। বৈঠকে সব দলই কম দফায় ভোটের আবেদন জানিয়েছিল। আগের চেয়ে এ বার ভোটের দফা অনেকটাই কমিয়ে দেওয়া হয়। পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ সংশোধনের প্রক্রিয়া এখনও শেষ হয়নি। কয়েক লক্ষ নাম এখনও বিবেচনাধীন হিসাবে রয়েছে। এখনও অতিরিক্ত কোনও তালিকা প্রকাশিত হয়নি। ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যে বিবেচনাধীন ছিলেন ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন ভোটার।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Darjeeling,West Bengal
First Published :
Mar 15, 2026 9:18 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/দার্জিলিং/
BGPM: পাহাড়ে একাই লড়বে বিজিপিএম! ৩ আসনেই দলীয় প্রার্থীর নাম ঘোষণা করে দিলেন অনীত থাপা











