advertisement

Beard Care : শীতের শুষ্কতা থেকে বাঁচাতে যত্ন নিন আপনার কেতাদুরস্ত দাড়ির

Last Updated:

শীতের শুষ্কতা ছাপিয়ে দাড়ি থাকবে নরম এবং স্বাস্থ্যোজ্জ্বল (Beard Care in winter)

ইদানীং দাড়ি রাখা পুরুষদের মধ্যে ট্রেন্ডিং ফ্যাশন৷ কিন্তু দাড়ি তো রাখলেই শুধু হবে না৷ এর যত্নও নিতে হবে৷ বিশেষ করে শীতকালে শুষ্কতা-সহ নানা সমস্যায় পড়তে হয় দাড়ি নিয়ে৷ দাড়ির যত্নের সময় কিছু বিষয় মনে রাখতে হবে৷ তা হলেই শীতের শুষ্কতা ছাপিয়ে দাড়ি থাকবে নরম এবং স্বাস্থ্যোজ্জ্বল (Beard Care in winter)৷
নিয়মিত পরিষ্কার রাখা-
অতিরিক্ত পরিষ্কার রাখা বা একদমই পরিষ্কার না করা-দুটোই দাড়ির জন্য ক্ষতিকর৷ বেশি ধুলে দাড়ি তার স্বাভাবিক তেল হরিয়ে ফেলে৷ ফলে দাড়ি ক্রমশ শুকিয়ে যায়৷ তার স্বাভাবিক উজ্জ্বলতা ম্রিয়মাণ হয়ে পড়ে৷ অন্যদিকে যদি আপনি দাড়ি খুব কম ধুয়ে থাকেন, তাহলে অপরিষ্কার দাড়িতে ময়লা জমতে থাকে৷ ফলে এর থেকে পরবর্তীতে চুলকানি-সহ অন্যান্য ত্বক সমস্যা দেখা দেয়৷ তাই সারা দিনে এক বার দাড়ি ধোওয়াই ভাল৷
advertisement
advertisement
শীতে অনেকেই গরম জলে দাড়ি পরিষ্কার করেন৷ আমাদের প্রথমেই নিশ্চিত করতে হবে, যে জলে দাড়ি ধুচ্ছেন, সেট যেন বেশি গরম ন থাকে৷ নয়তো স্বাভাবিক তেল নষ্ট হয়ে দাড়ি শুষ্ক হয়ে পড়বে৷ তাই দাড়ি সব সময় স্বাভাবিক তাপমাত্রার জলে ধোবেন৷
advertisement
সাবান নয়-
সাবানের ক্ষতিকর রাসায়নিক দাড়ির ক্ষতি করে৷ তাই বাজারে দাড়ি পরিষ্কার করার জন্য যে নির্দিষ্ট ‘বেয়ার্ড ওয়াশ’ থাকে, সেটাই ব্যবহার করুন৷
বেয়ার্ড ক্লেঞ্জার কী করে ব্যবহার করবেন, তার নির্দিষ্ট বিধি আছে৷ সেটা মেনে চলুন৷ ক্লেঞ্জার দেওয়ার সময় দাড়ি বেশি ঘষবেন না৷ আঙুলের বৃত্তাকার মুভমেন্টে বাইরে থেকে ভিতরে-এভাবে দাড়িতে ক্লেঞ্জার দিন৷ এতে রক্ত সঞ্চালন ভাল হবে৷ দাড়ি একইসঙ্গে মজবুত এবং উজ্জ্বল হবে৷
advertisement
দাড়ি ধোওয়ার পর ময়শ্চারাইজার বা বেয়ার্ড অয়েল লাগান ঠিকভাবে৷ কারণ এ সময়ে পোরস খোলা থাকে৷ ফলে ময়শ্চারাইজার বা বেয়ার্ড অয়েল সহজেই ত্বকে প্রবেশ করে৷ ফলস্বরূপ দাড়ি নরম ও উজ্জ্বল থাকে৷ শীতের শুষ্কতাকেও এড়িয়ে যেতে পারে৷
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Beard Care : শীতের শুষ্কতা থেকে বাঁচাতে যত্ন নিন আপনার কেতাদুরস্ত দাড়ির
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement