advertisement

Pre mature ageing : ২০-তেই বুড়ি? চেহারায় অকালবার্ধক্যের ছাপ এড়াতে মেনে চলুন এই নিয়মগুলি

Last Updated:

Pre mature ageing : মেয়েরা ‘কুড়িতেই বুড়ি’-এই প্রবাদ সত্যি করে জীবনের অঙ্গ হয় মনখারাপ (pre mature ageing)৷ মনের পাশাপাশি শরীরের জন্যও খারাপ আকালবার্ধক্য৷

প্রাকৃতিক নিয়মেই জীবনের অঙ্গ জরা৷ কিন্তু জীবনে নির্দিষ্ট সময়ের আগে সেই পর্ব চলে এলেই ঘটে বিপত্তি৷ একদিন সকালে উঠে আবিষ্কার করতে হয় মুখের ত্বকে আঁকিবুকি৷ মাথার চুল কমে গিয়েছে অনেকটাই৷ মেয়েরা ‘কুড়িতেই বুড়ি’-এই প্রবাদ সত্যি করে জীবনের অঙ্গ হয় মনখারাপ (pre mature ageing)৷ মনের পাশাপাশি শরীরের জন্যও খারাপ অকালবার্ধক্য৷ এর জন্য সাধারণত যে কারণগুলিকে দায়ী করা হয়, সেগুলি হল-
#মানসিক উদ্বেগ
#জলশূন্যতা
advertisement
#পর্যাপ্ত ঘুমের অভাব
#ধূমপান
#অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস
#অতিরিক্ত অ্যালকোহল সেবন
আরও পড়ুন : লিভার সুস্থ রাখতে ডায়েটে থাকুক এই পাঁচ স্বাস্থ্যকর পানীয়!
এছাড়াও অকালজরার আরও অনেক কারণ আছে৷ বার্ধক্যের ছাপ সবার আগে পড়ে ত্বক ও চুলে৷ তাই ত্বকের ধরন বুঝে অ্যান্টি এজিং যত্ন আত্তি নিন-
# রোজ সানস্ক্রিন ব্যবহার শুরু করুন৷ বাড়িতে থাকলে বা মেঘলা দিনেও বাইরে বার হতে হলে সানস্ক্রিন হোক আপনার সঙ্গী৷ বেশি মাত্রায় এসপিএফ আপনার ত্বককে সূর্যরশ্মির ক্ষতি তথা অকালবার্ধক্য থেকে রক্ষা করে৷
advertisement
# রাতের স্কিনকেয়ারে রাখুন রেটিনল৷ এর আগে যদি কোনওদিন রেটিনল ব্যবহার না করে থাকেন, সপ্তাহে দু তিন দিন এটা ব্যবহার করুন৷ ধীরে ধীরে আপনার ত্বক এতে অভ্যস্ত হয়ে উঠবে৷
আরও পড়ুন : দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্যই জনপ্রিয় হয় অতীতের ‘মুক্তো’, আজকের পপকর্ন
# চোখের নীচে আইব্যাগও অকাল জরার একটি লক্ষণ৷ দিন ও রাতের স্কিনকেয়ার রুটিনে রাখুন আন্ডারআই স্কিনকেয়ার৷ যাতে চোখের নীচে স্পর্শকাতর অংশ সুরক্ষিত থাকে৷
advertisement
# সপ্তাহে অন্ত দুবার ত্বকে স্ক্রাবিং করুন৷ এক্সফোলিয়েশনের ফলে মৃত কোষ ঝরে গিয়ে ত্বক হবে তরতাজা৷
আরও পড়ুন : অনেক দিন বাঁচতে চান? সুদীর্ঘ আয়ু পেতে মেনে চলুন এই নিয়মগুলি
# হ্যালুরনিক অ্যাসিড আছে এমন পণ্য ব্যবহার করুন৷ ত্বকে জরার ছাপ পড়লেও তার গতি অবরুদ্ধ হবে৷
# ত্বককে প্রয়োজনীয় পুষ্টি দিতে ব্যবহার করুন অ্যান্টিঅক্সিড্যান্ট সমৃদ্ধ লোশন বা সিরাম সপ্তাহে অন্তত দু বার৷
advertisement
# হাইড্রেটিং নাইট ক্রিম বেছে নিন৷ রাতে ঘুমোতে যাওয়ার আগে ত্বকে দিন সেই ক্রিমের স্পর্শ৷
# সুষম ডায়েট এবং যথাসম্ভব স্ট্রেসমুক্ত জীবনযাপনের উপর জোর দিন৷
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Pre mature ageing : ২০-তেই বুড়ি? চেহারায় অকালবার্ধক্যের ছাপ এড়াতে মেনে চলুন এই নিয়মগুলি
Next Article
advertisement
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
  • ‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’

  • ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের

  • আবার তেহরানকে বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement