advertisement

Health Tips: সিজন চেঞ্জের সময় গলাব্যথা? বরফের টুকরো বা আইসক্রিম চুষে খেলেই মিরাকেল

Last Updated:

গলাব্যথা হলে তার প্রতিকার কী? বরফের টুকরো বা শক্ত আইসক্রিম চুষে খেলে উপকার মিলবে। এটাকে বলে কোল্ড থেরাপি।ফ্রিজের বরফ কাজে লাগান এভাবে, নিমেষে মিলবে আরাম!

#কলকাতা: বর্ষাকাল কেটে গিয়ে শীত পড়ছে। সিজন চেঞ্জের এই সময় গলাব্যথা খুব সাধারণ সমস্যা। ঘরে ঘরে হয়। আর একবার গলাব্যথা হলে খাবার গিলতে অসুবিধা তো হয়ই, অনেক সময় কথা বলতেও কষ্ট হয়। গোটা ব্যাপারটাই অস্বস্তিকর এবং বেদনাদায়ক। চিকিৎসকরা বলছেন, যাঁরা গলাব্যথায় ভোগেন সিজন চেঞ্জের সময় তাঁদের সাবধানে থাকতে হবে। এড়িয়ে চলতে হবে গরম খাবার। কিন্তু গলাব্যথা হলে তার প্রতিকার কী? বরফের টুকরো বা শক্ত আইসক্রিম চুষে খেলে উপকার মিলবে। এটাকে বলে কোল্ড থেরাপি।
কোল্ড থেরাপি কীভাবে কাজ করে: বরফের টুকরো বা আইস ললি চুষলে আরাম হয়। গলা হাইড্রেটেড থাকে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, আইস ললি চোষা গলাব্যথার কার্যকরী চিকিৎসা। এটা স্ফীত টিস্যুতে শীতল প্রভাব ফেলে। স্নায়ুর শেষ প্রান্তের তাপমাত্রা কমিয়ে দেয়। ফলে ব্যথা কম হয়। এমনকী টনসিলেক্টমি করার পরও চিকিৎসকরা রোগীদের আইসক্রিম খাওয়ার পরামর্শ দেন। ঠান্ডা আইসক্রিম স্ফীত টনসিলের সংস্পর্শে এলে ফোলা কমে। অস্বস্তি ও ব্যথা দূর হয়। ঘরে বসে গলা ব্যথা দূর করার আরও কিছু কার্যকরী উপায় এখানে দেওয়া হল।
advertisement
advertisement
নুন জলে গার্গল: ইষদুষ্ণ গরম জলে নুন দিয়ে গার্গল করলে গলা ব্যথা কমে। তবে ছোটদের এটা না করানোই ভাল। রাতে শোওয়ার আগে এক গ্লাস অল্প গরম জল নিয়ে তাতে হাফ চা চামচ নুন মিশিয়ে গার্গল করতে হবে।
advertisement
দুধ-হলুদ: অনেক গুরুতর সংক্রমণের বিরুদ্ধে লড়াইয়ের ক্ষমতা আছে হলুদের। এটা অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। গলাব্যথার জন্য ঘুমানোর আগে এক গ্লাস দুধে এক চিমটে হলুদ মিশিয়ে পান করতে হবে। রাতে দুধ খেলে অনেকের গ্যাস হয়। তাঁরা দিনের যে কোনও সময় এটা পান করতে পারেন। এক গ্লাস দুধে এক চিমটে হলুদের সঙ্গে সামান্য কালো মরিচ গুঁড়োও যোগ করা উচিত, এতে হলুদের স্বাস্থ্য উপকারিতা বৃদ্ধি পায়।
advertisement
কাড়া বা কাত্থ: গলাব্যথা কিংবা খুকখুকে কাশি নিরাময়ে কাড়া বা কাত্থের কোনও বিকল্প নেই। ২ কাপ জলে ৪টি লবঙ্গ, ২টি গোল মরিচ, ১ ইঞ্চি দারচিনি, ১ ইঞ্চি মুলেঠি, ১ কুচি আদা এবং ৫-৬টি তুলসি পাতা দিয়ে ফুটিয়ে অর্ধেক করে নিতে হবে। তারপর নামিয়ে সামান্য ঠান্ডা করে এক চা চামচ মধু মিশিয়ে পান করতে হবে।
advertisement
(Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Health Tips: সিজন চেঞ্জের সময় গলাব্যথা? বরফের টুকরো বা আইসক্রিম চুষে খেলেই মিরাকেল
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement