advertisement

Winter Hair Care: সহজ এই উপায়গুলিতে শীতেও চুল থাকে মোলায়েম

Last Updated:

Winter Hair Care: শীতকালেও চুল মোলায়েম রাখা দুঃসাধ্য নয়৷ তার জন্য মানতে হবে পাঁচটি টিপস

ধূমায়িত কফির পেয়ালার সঙ্গে শীত যে উপভোগ্য, সে বিষয়ে সন্দেহ নেই৷ কিন্তু চুলের স্বাস্থ্যের জন্য এই ঋতু অনেকের কাছেই ত্রাসের (Hair care in winter)৷ কারণ এই ঋতুতে ত্বক এ চুল হারিয়ে ফেলে স্বাভাবিক আর্দ্রতা৷ ফলে বাড়তি পুষ্টিসাধনের প্রয়োজন হয়েই পড়ে৷ স্ক্যাল্পের শুষ্কতা, খুসকি, ডগা ফেটে যাওয়া-সহ চুলের একাধিক সমস্যায় ভুগতে হয় শীতকালে৷ তবে শীতকালেও চুল মোলায়েম রাখা দুঃসাধ্য নয়৷ তার জন্য মানতে হবে পাঁচটি টিপস৷ বেসিক এই উইন্টার কেয়ার টিপসে আপনার চুল শীতেও থাকবে তাক লাগানো৷
বেশি গরম জলে কখনই চুল ধোবেন না৷ তাহলে চুলের স্বাভাবিক আর্দ্রতা নষ্ট হয়ে যায়৷ শীতকালে ঠান্ডা জলে স্নান করাও সমস্যা৷ তাই ঈষদুষ্ণ জলে চুল প্রথমে ধুয়ে ফেলুন৷ তার পর আবার ঠান্ডা জলে ধুয়ে নিন৷
আরও পড়ুন : শুধু রান্না নয়, নুনে লুকিয়ে রূপচর্চার রহস্যও
শীতে চুল ভাল রাখার মূলমন্ত্র হল ময়শ্চারাইজিং৷ সপ্তাহে এক বার চুলে দিন লিভ ইন কন্ডিশনার৷ বিভিন্ন স্টাইলিং উপাদান, রুক্ষতা-সহ নানা সমস্যা থেকে আপনার চুল ভাল থাকবে৷ লিভ ইন কন্ডিশনার আপনার চুল ঘিরে আবরণের বর্ম তৈরি করবে৷
advertisement
advertisement
আরও পড়ুন : শীতে ব্রকোলি খান না? অবহেলায় বঞ্চিত হচ্ছেন বহু উপকারিতা থেকে
স্ট্রেটনার, ব্লো ড্রায়ার, কার্লারের মতো জিনিস শীতে চুলে ব্যবহার না করাই ভাল৷ কারণ এর ফলে চুল রুক্ষ হয়ে গিয়ে স্প্লিট এন্ডস দেখা দেয়৷ যদি স্টাইলিং প্রডাক্ট ব্যবহার করতেই হয়, তাহলে হেয়ার সেরাম ব্যবহার করুন৷
আরও পড়ুন : উপকারিতায় ভরপুর ঠেকুয়া সমাধান করে অনেক শারীরিক সমস্যার
শীতের রুক্ষতায় চুল ভাল রাখতে তেলের কোনও বিকল্প নেই৷ চুলের আর্দ্রতা ধরে রাখতে নিয়মিত তেল মালিশ করুন৷ স্ক্যাল্প থেকে শুরু করে চুলের ডগা পর্যন্ত অয়েল মাসাজ করতে হবে৷ নারকেল তেল, অলিভ অয়েলের মতো যে কোনও হাল্কা তেল বেছে নিতে পারেন৷
advertisement
চুলের স্বাভাবিক আর্দ্রতা কিছুটা হলেও নষ্ট হয়ে যায় শ্যাম্পু করা হলে৷ তাই চুল খুব রুক্ষ হলে শীতে বেশি শ্যাম্পু না করাই ভাল৷ দু’ বার শ্যাম্পু করার মাঝে বিরতি বাড়িয়ে দিন৷
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Winter Hair Care: সহজ এই উপায়গুলিতে শীতেও চুল থাকে মোলায়েম
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement