advertisement

North 24 Parganas Tourism: ইন্ডিয়া গেট, টয় ট্রেন...! দিল্লি সফর এবার উত্তর ২৪ পরগনায়, বিকাল হলেই জনজোয়ার এই পার্কে, মন ভাল করা আয়োজন

Last Updated:

North 24 Parganas Tourism: উত্তর ২৪ পরগনার হাবরার হ্যাপি ভ্যালি পার্কে দিল্লির ইন্ডিয়া গেটের আদলে একটি গেট তৈরি করা হয়েছে। সঙ্গে রয়েছে টয় ট্রেনের সুবিধা। নতুন এই আকর্ষণ দেখতে বিকেল হতেই ভিড় জমাচ্ছেন জেলার বহু মানুষ।

+
দিল্লি

দিল্লি না গিয়েও ইন্ডিয়া গেট দেখার সুযোগ! উত্তর ২৪ পরগনার হাবরার হ্যাপি ভ্যালি পার্কে তৈরি হয়েছে ইন্ডিয়া গেটের আদলে গেট এবং টয় ট্রেন।

উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: দিল্লি না গিয়েও এবার ইন্ডিয়া গেট দেখা যাচ্ছে জেলাতেই! জেলার বিরা এলাকার হ্যাপি ভ্যালি পার্কে তৈরি হয়েছে রাজধানীর বিখ্যাত ইন্ডিয়া গেটের-এর প্রতিরূপ। পাশাপাশি রয়েছে অমর জওয়ান জ্যোতি-র অনুকরণে নির্মিত স্মৃতিস্তম্ভ। নতুন এই সংযোজন ঘিরে ইতিমধ্যেই এলাকায় তৈরি হয়েছে দেশভক্তির এক বিশেষ আবহ।
পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, একেবারে ইন্ডিয়া গেটের আদলেই সুউচ্চ কাঠামোটি নির্মাণ করা হয়েছে। তার ঠিক সামনেই অমর জওয়ান জ্যোতির প্রতীক, যা দেশের বীর শহিদ সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে উৎসর্গ করা হয়েছে। দর্শনার্থীরা এখানে এসে শহিদদের স্মরণ করতে পারছেন, পাশাপাশি ছবি ও সেলফিতেও মেতে উঠছেন।
advertisement
advertisement
শুধু স্মৃতিসৌধই নয়, পার্ক প্রাঙ্গণে তৈরি করা হয়েছে ভারতের মানচিত্রের প্রতিরূপ। অপর প্রান্তে স্থাপন করা হয়েছে ঘোড়ায় চড়া নেতাজীর মূর্তি, যা দর্শকদের বিশেষভাবে আকৃষ্ট করছে। দেশাত্মবোধক পরিবেশের সঙ্গে মিল রেখে বিকেলের পর থেকে আলোয় সেজে ওঠে গোটা চত্বর। শুরু হয় এলইডি লাইট শো, যা দেখতে ভিড় জমাচ্ছেন বহু মানুষ। স্থানীয়দের কথায়, আগে এমন দৃশ্য দেখতে হলে যেতে হত রাজধানী দিল্লি তে। এখন জেলাতেই সেই অভিজ্ঞতা পাওয়া যাচ্ছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বিকেলের পর থেকেই দর্শনার্থীর সংখ্যা বেড়ে যায় দ্বিগুণ। কচিকাঁচা থেকে বয়স্ক সবাই এই স্মৃতিসৌধের সামনে দাঁড়িয়ে ছবি তুলছেন। এছাড়াও রয়েছে টয় ট্রেন ভ্রমণের ব্যবস্থা। বিশেষ আকর্ষণ হিসেবে ইন্ডিয়া গেটের প্রতিরূপের ভিতর দিয়েই টয় ট্রেন ঘুরিয়ে দেখাচ্ছে গোটা পার্ক এলাকা। দূর থেকেই চোখে পড়ছে সুউচ্চ গেটটি, যা ইতিমধ্যেই জেলার অন্যতম দর্শনীয় স্থানে পরিণত হয়েছে। দেশাত্মবোধের বার্তা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি বিনোদনের নতুন কেন্দ্র হিসেবে বিরা হ্যাপি ভ্যালি পার্কের এই উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে দর্শনার্থীদের কাছ থেকে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
North 24 Parganas Tourism: ইন্ডিয়া গেট, টয় ট্রেন...! দিল্লি সফর এবার উত্তর ২৪ পরগনায়, বিকাল হলেই জনজোয়ার এই পার্কে, মন ভাল করা আয়োজন
Next Article
advertisement
Dhurandhar 2: হলে মিস হলে কোনও চিন্তা নেই, OTT-তে আসছে ধুরন্ধর ২! কোথায়, কবে দেখতে পাবেন রণবীরের ব্লকবাস্টার ছবিটি?
হলে মিস হলে কোনও চিন্তা নেই, OTT-তে আসছে ধুরন্ধর ২! কোথায়, কবে দেখতে পাবেন রণবীরের ব্লকবাস্টার ছবিটি?
  • অনেকে এখন জানতে আগ্রহী যে ছবিটি ওটিটি-তে কবে এবং কোথায় পাওয়া যাবে

  • মুক্তির আগেই ‘ধুরন্ধর ২’ পেইড প্রিভিউ থেকে রেকর্ড-ব্রেকিং আয় করেছে

  • আনুমানিক জুন মাসের দ্বিতীয় সপ্তাহে OTT-তে দেখতে পাবেন ধুরন্ধর ২

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement