advertisement

Jalpaiguri News: ভোটে লড়ছেন, দাঁড়াচ্ছেন গরিব মানুষের পাশে, প্রতিদিন ৩০০ জনের পেট ভরাচ্ছে জলপাইগুড়ির ‘কৃষ্ণ দাসের হেঁসেল’!

Last Updated:

প্রতিদিন প্রায় ২৫০ থেকে ৩০০ জন মানুষ এখানে এসে আহার গ্রহণ করছেন। এলাকার দিনমজুর, শ্রমজীবী মানুষ থেকে শুরু করে নানা শ্রেণির মানুষ এই পরিষেবার সুবিধা পাচ্ছেন। সপ্তাহে ছয়দিন আমিষ এবং একদিন নিরামিষ খাবার পরিবেশন করা হচ্ছে বলে জানা গেছে।

+
News18

News18

জলপাইগুড়ি: বিনামূল্যে পেট ভরা খাবার মেলে এখানে! আমিষ – নিরামিষ সবরকম পদে পেট ও মন ভরাতে সাধারণ মানুষের পাশে “কৃষ্ণ দাসের হেঁসেল”! প্রতিদিন বিনামূল্যে আহার পাচ্ছেন ২৫০-৩০০ জন।মানুষের পাশে দাঁড়ানোর এক মানবিক উদ্যোগ হিসেবে নজর কেড়েছে তৃণমূল কংগ্রেস নেতা তথা এ বছরের বিধানসভা নির্বাচনের তৃণমূল প্রার্থী ‘কৃষ্ণ দাসের হেঁসেল’।
জলপাইগুড়ি সদর ব্লকে নিজের বাড়িতেই এই উদ্যোগ শুরু করেছেন তিনি, যেখানে প্রতিদিন বিনামূল্যে খাবারের ব্যবস্থা করা হচ্ছে সাধারণ মানুষের জন্য। প্রতিদিন প্রায় ২৫০ থেকে ৩০০ জন মানুষ এখানে এসে আহার গ্রহণ করছেন। এলাকার দিনমজুর, শ্রমজীবী মানুষ থেকে শুরু করে নানা শ্রেণির মানুষ এই পরিষেবার সুবিধা পাচ্ছেন। সপ্তাহে ছয়দিন আমিষ এবং একদিন নিরামিষ খাবার পরিবেশন করা হচ্ছে বলে জানা গেছে।
advertisement
advertisement
শুধু খাবার দেওয়াই নয়, এই হেঁসেলকে ঘিরে তৈরি হয়েছে এক আন্তরিক পরিবেশ। অনেকেই এখানে এসে প্রার্থীর সঙ্গে সরাসরি কথা বলছেন, নিজেদের দৈনন্দিন সমস্যা ভাগ করে নিচ্ছেন। ফলে এটি ধীরে ধীরে মানুষের মিলনস্থলেও পরিণত হয়েছে। এই উদ্যোগের আরেকটি উল্লেখযোগ্য দিক হল রান্নার পদ্ধতি।
advertisement
গ্যাসের অভাবের কারণে এখানে কাঠের উনুনে রান্না করা হচ্ছে, যা অনেকের কাছেই বাড়ির মতো স্বাদ ফিরিয়ে আনছে। প্রতিদিন ভাত, ডাল, সবজি ও বিভিন্ন পদের রান্না পরিবেশন করা হচ্ছে।স্থানীয়দের মতে, এই উদ্যোগ সাধারণ মানুষের জন্য বড় সহায়তা হয়ে উঠেছে। অনেকেরই বক্তব্য, “এখানে এসে অন্তত একবেলা নিশ্চিন্তে খাওয়া যাচ্ছে, সেটাই বড় কথা।”ক্রমশ এই ‘কৃষ্ণ দাসের হেঁসেল’ এলাকায় মানবিক উদ্যোগের এক উজ্জ্বল উদাহরণ হিসেবে উঠে আসছে।
advertisement
সুরজিৎ দে
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Jalpaiguri News: ভোটে লড়ছেন, দাঁড়াচ্ছেন গরিব মানুষের পাশে, প্রতিদিন ৩০০ জনের পেট ভরাচ্ছে জলপাইগুড়ির ‘কৃষ্ণ দাসের হেঁসেল’!
Next Article
advertisement
Dhurandhar 2: হলে মিস হলে কোনও চিন্তা নেই, OTT-তে আসছে ধুরন্ধর ২! কোথায়, কবে দেখতে পাবেন রণবীরের ব্লকবাস্টার ছবিটি?
হলে মিস হলে কোনও চিন্তা নেই, OTT-তে আসছে ধুরন্ধর ২! কোথায়, কবে দেখতে পাবেন রণবীরের ব্লকবাস্টার ছবিটি?
  • অনেকে এখন জানতে আগ্রহী যে ছবিটি ওটিটি-তে কবে এবং কোথায় পাওয়া যাবে

  • মুক্তির আগেই ‘ধুরন্ধর ২’ পেইড প্রিভিউ থেকে রেকর্ড-ব্রেকিং আয় করেছে

  • আনুমানিক জুন মাসের দ্বিতীয় সপ্তাহে OTT-তে দেখতে পাবেন ধুরন্ধর ২

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement