TMC Candidate List West Bengal Election 2026: তৃণমূলের প্রার্থী তালিকায় টলিউডের একঝাঁক মুখ, প্রাধান্য পেলেন পুরনোরাই
- Published by:Pooja Basu
Last Updated:
TMC Candidate List in West Bengal Assembly Election 2026: রাজ্যের ২৯১টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করল তৃণমূল কংগ্রেস৷ এ দিন কালীঘাটে নিজের বাসভবন থেকেই প্রার্থী তালিকা ঘোষণা করেন দলের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায়৷
কলকাতা: মঙ্গলবারে প্রার্থী তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস৷ প্রতিবার তৃণমূলের প্রার্থী তালিকায় বিনোদন জগতের মানুষের উজ্জ্বল উপস্থিতি নজর কাড়ে৷ তবে এবার সেভাবে নতুন কোনও টলিউড ফেস উঠে এল না তৃণমূলের প্রার্থী তালিকায়৷ এবার বিধানসভা নির্বাচন ২০২৬-এ বিনোদন জগতের যাঁরা যাঁরা টিকিট পেলেন তাঁরা হলেন-
সোহম চক্রবর্তী (করিমপুর)
রাজ চক্রবর্তী (ব্যারাকপুর)
advertisement
সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (বরানগর)
অদিতি মুন্সি (রাজারহাট গোপালপুর)
অরুন্ধতী/লাভলী মৈত্র (সোনারপুর দক্ষিণ)
শ্রেয়া পাণ্ডে (মানিকতলা)
এই তালিকায় নতুন শ্রেয়া পাণ্ডে৷ বাকি সকলেই পূর্ব বিধায়ক৷ অর্থাৎ ২০২১-এর বিধানসভা নির্বাচনে জয়ী ছিলেন৷
রাজ্যের ২৯১টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করল তৃণমূল কংগ্রেস৷ এ দিন কালীঘাটে নিজের বাসভবন থেকেই প্রার্থী তালিকা ঘোষণা করেন দলের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায়৷ প্রত্যাশিত ভাবেই তৃণমূলের প্রার্থী তালিকায় রয়েছে একাধিক বড় নাম৷ মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, দার্জিলিংয়ের তিনটি আসনে তৃণমূল লড়ছে না৷ ওই তিনটি আসনে লড়বে অনীত থাপার দল৷ তাদের সঙ্গে জোট করেছে তৃণমূল৷ ওই তিনটি আসন বাদ দিয়ে ২৯১টি আসনে প্রার্থী ঘোষণা করেছে শাসক দল৷
advertisement
ইতিমধ্যে একাংশ তালিকা প্রকাশ করেছে বাম এবং বিজেপি৷ কালীঘাট থেকে সাংবাদিক বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ‘২০২৬ এ ২২৬ এর বেশি আসন পেয়ে জিতব’, এদিন প্রার্থী তালিকা ঘোষণার আগেই জানিয়ে দিলেন দলের সুপ্রিমো৷ তিনি বলেন, ‘‘চিরকাল এই ঘর থেকে তালিকা ঘোষণা করি। সেই পরম্পরা বজায় রেখেছি৷ বাংলার মানুষকে হৃদয়ের অন্তস্থল থেকে প্রণাম কৃতজ্ঞতা জানাচ্ছি৷ বেলাইন হয়ে যাবেন এই ভোটে। এই লড়াইয়ে বাংলা জিতবে। বাংলার মানুষ জিতবে। সব পাওয়ারকে কেড়ে রেখেছেন। কিন্তু ম্যান পাওয়ারকে নয়।’’
advertisement
মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, যে বিধায়করা টিকিট পাননি, তাঁদের অন্য ভাবে কাজে লাগাবে দল৷ ভবানীপুরে প্রার্থী হচ্ছেন মমতা৷ বেলেঘাটা কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন কুণাল ঘোষ৷ পুরনো কেন্দ্র থেকেই টিকিট পাচ্ছেন মন্ত্রী জাভেদ আলি খান, ফিরহাদ হাকিম, জ্যোতিপ্রিয় মল্লিক, বেচারাম মান্না, ইন্দ্রনীল সেন, চন্দ্রিমা ভট্টাচার্যের মতো মন্ত্রীরা৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 17, 2026 4:57 PM IST










